Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইডেনের বাইশ গজ সন্তোষজনক, জানাল আইসিসি

নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ইডেনে শেষ হয়েছিল তিনদিনে। সেই টেস্টের ঘূর্ণি পিচ নিয়ে চলেছিল নানা তর্ক-বিতর্ক

ইডেনের বাইশ গজ সন্তোষজনক, জানাল আইসিসি
  • ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ইডেনে শেষ হয়েছিল তিনদিনে। সেই টেস্টের ঘূর্ণি পিচ নিয়ে চলেছিল নানা তর্ক-বিতর্ক। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ইডেনের বাইশ গজকে ‘সন্তোষজনক’ হিসেবে চিহ্নিত করেছেন। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়কের দেওয়া রেটিং স্বস্তি দিচ্ছে সিএবি’কে। কিউরেটর সুজন মুখার্জি বললেন, ‘অসন্তোষের তো কিছু ছিল না। অসমান বাউন্স হয়নি। শুধু বল ঘুরেছে। উপমহাদেশের পিচে বল অবশ্য এমনিতেই ঘোরে। তবে আমি সন্তুষ্ট ছিলাম না। টিম ইন্ডিয়া যেমন চেয়েছিল তেমনই পিচ পেয়েছে। পরে ভারতের কোচ গৌতম গম্ভীর স্বীকারও করে ওর ভুলের কখা। বলে যে, আপনার কথা শুনলেই ভালো হত।’ উল্লেখ্য, সেই টেস্টে ৩০ রানে জিতেছিল তেম্বা বাভুমার দল। চতুর্থ ইনিংসে ১২৪ রানের টার্গেট তাড়া করে ভারত থেমে যায় ৯৩ রানে। তবে টেস্ট হারলেও গম্ভীর পিচের প্রশংসা করেছিলেন। তিনি সাফ বলেন, ‘উইকেটে কোনও জুজু ছিল না। খেলার অযোগ্যও ছিল না পিচ।’

Advertisement


এই সিরিজের দ্বিতীয় টেস্টও জেতে প্রোটিয়ারা। গুয়াহাটিতে সেই টেস্টের পিচকে ‘ভেরি গুড’ রেটিং দিয়েছেন রিচার্ডসন। উল্লেখ্য, ওই ম্যাচে ৪০৮ রানে জিতে ভারতকে ২-০ হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি মেলবোর্নে অ্যাসেজের চতুর্থ টেস্ট শেষ হয় মাত্র দু’দিনে। বক্সিং ডে টেস্টের পিচকে ‘অসন্তোষজনক’ বলে চিহ্নিত করেছেন আইসিসি’র ম্যাচ রেফারি জেফ ক্রো। একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছে এমসিজি। সেই পরিপ্রেক্ষিতে ইডেনের পিচের ‘সন্তোষজনক’ রেটিং রীতিমতো তাৎপর্যপূর্ণ।

Advertisement
সম্পর্কিত সংবাদ