Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অর্থ তছরুপে মূল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ নিয়ে ধাক্কা ইডির

র্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রায় ২কোটি টাকা তছরুপের মামলায় মূল অভিযুক্ত ভক্ত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে আদালতে ধাক্কা খেল ইডি।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অর্থ তছরুপে মূল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ নিয়ে ধাক্কা ইডির
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রায় ২কোটি টাকা তছরুপের মামলায় মূল অভিযুক্ত ভক্ত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে আদালতে ধাক্কা খেল ইডি। ধৃতকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে বর্ধমান সিজেএম আদালতে আবেদন জানায় ইডি। ভক্ত বর্তমানে বর্ধমান সংশোধনাগারে রয়েছে। সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইডির তরফে আবেদন জানানো হয়। সিজেএম আদালতের সরকারি আইনজীবী নারদকুমার ভুঁইয়া ও ইডির বিশেষ পাবলিক প্রসিকিউটর অভিজিৎ ভদ্র ভক্তকে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করা কেন প্রয়োজন তার উল্লেখ করেন আদালতে। ইডির তরফে জানানো হয়, কলকাতা হাইকোর্টের নির্দেশে ইসিআইআর-এর ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় মানি ট্রেলের বিষয়ে জানা অত্যন্ত জরুরি। যদিও ভক্তর আইনজীবী নিলয় চোঙদার পাল্টা সওয়ালে বলেন, পিএমএলএ অ্যাক্ট অনুযায়ী কোনও কেস বিশেষ আদালতের অনুমতি নিয়ে এখনও শুরু হয়নি। যে ইসিআইআর-এর ভিত্তিতে ইডি জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানিয়েছে তা একটি অভ্যন্তরীণ নথি। এর ভিত্তিতে কোনও বিচারবিভাগীয় ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। ইডির আবেদন খারিজ করে দিয়েছেন সিজেএম বিনোদ মাহাত। পিএমএলএ অ্যাক্টে ধৃতের বিরুদ্ধে কোনও বিচারবিভাগীয় প্রক্রিয়া শুরু হয়নি। সে কারণে ইডির আবেদন মঞ্জুর করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন বিচারক। পিএমএলএ অ্যাক্টের ৪৪ নম্বর ধারা অনুযায়ী বিশেষ আদালতে অভিযোগ দায়ের করার পরই ভক্তকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে বলে নির্দেশে মন্তব্য করেছেন সিজেএম। 

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২২ ও ২৩ সালে বিশ্ববিদ্যালয়ের টাকা তছরুপ হয়। এব্যাপারে তৎকালীন রেজিস্ট্রার সুজিত চৌধুরী বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন।  তার ভিত্তিতে কেস রুজু করে তদন্তে নামে পুলিশ। পরে সিআইডিও তদন্তভার হাতে নেয়। মামলায় সিআইডি চার্জশিট পেশ করে। পরে হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার সিটের হাতে তুলে দেওয়া হয়। সিট গুজরাট থেকে ঘটনায় মূল অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভক্তকে গ্রেপ্তার করে। হাইকোর্টের নির্দেশে মানি ট্রেলিংয়ের বিষয়ে তদন্ত শুরু করে ইডি।  বর্ধমান বিশ্ববিদ্যালয়।-ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ