Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

অনিল আম্বানির ৩ হাজার কোটির ঋণ জালিয়াতি মামলায় প্রথম গ্রেপ্তার ইডির

বিসওয়াল ট্রেডলিঙ্ক প্রাইভেট লিমিটিডের (বিটিপিএল) ম্যানেজিং ডিরেক্টর পার্থসারথী বিসওয়ালকে গ্রেপ্তার করল ইডি। আর্থিক তছরুপ বিরোধী আইনে তাঁকে হেফাজতে নিয়েছে তদন্তকারী সংস্থা।

অনিল আম্বানির ৩ হাজার কোটির ঋণ জালিয়াতি মামলায় প্রথম গ্রেপ্তার ইডির
  • ৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বিসওয়াল ট্রেডলিঙ্ক প্রাইভেট লিমিটিডের (বিটিপিএল) ম্যানেজিং ডিরেক্টর পার্থসারথী বিসওয়ালকে গ্রেপ্তার করল ইডি। আর্থিক তছরুপ বিরোধী আইনে তাঁকে হেফাজতে নিয়েছে তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, শিল্পপতি অনিল আম্বানির বিরুদ্ধে তিন হাজার কোটির ব্যাঙ্ক ঋণ জালিয়াতির অভিযোগ উঠেছে। তার তদন্তে নেমে এই প্রথম কোনও ব্যক্তিকে গ্রেপ্তার করল ইডি। তদন্তকারীদের দাবি, পার্থসারথীর সংস্থা অনিল আম্বানির রিলায়েন্স পাওয়ারের জন্য ৬৮ কোটি ২০ লক্ষ টাকার ভুয়ো ব্যাঙ্ক গ্যারান্টির ব্যবস্থা করে দিয়েছিল। এর বিনিময়ে বিটিপিএল ৫ কোটি ৪০ লক্ষ টাকা পেয়েছিল। এই সংস্থার একাধিক বেনামী গোপন অ্যাকাউন্ট ও ভুয়ো ডিরেক্টর রয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ