Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

১,৬৫৪ কোটির অনিয়ম, মিন্ত্রার বিরুদ্ধে মামলা ইডির

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আতশকাচের নীচে দেশের অন্যতম ফ্যাশন ই-কমার্স কোম্পানি মিন্ত্রা। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই)  সংক্রান্ত বিধিভঙ্গের অভিযোগে মিন্ত্রা ও তার সহযোগী সংস্থাগুলির বিরুদ্ধে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এক্ষেত্রে ১ হাজার ৬৫৪ কোটি টাকা বেনিয়মের অভিযোগ আনা হয়েছে।

১,৬৫৪ কোটির অনিয়ম, মিন্ত্রার বিরুদ্ধে মামলা ইডির
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আতশকাচের নীচে দেশের অন্যতম ফ্যাশন ই-কমার্স কোম্পানি মিন্ত্রা। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই)  সংক্রান্ত বিধিভঙ্গের অভিযোগে মিন্ত্রা ও তার সহযোগী সংস্থাগুলির বিরুদ্ধে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এক্ষেত্রে ১ হাজার ৬৫৪ কোটি টাকা বেনিয়মের অভিযোগ আনা হয়েছে। 

Advertisement

এক বিবৃতিতে ইডি জানিয়েছে, মিন্ত্রা ও তার সহযোগী সংস্থাগুলি ‘হোলসেল ক্যাশ অ্যান্ড ক্যারি’ মডেলে ব্যবসার নামে আদতে মাল্টি-ব্রান্ড রিটেল ট্রেডিং (এমবিআরটি) চালাচ্ছিল। তাদের এই কার্যকলাপ প্রত্যক্ষ বিদেশি লগ্নির নীতি লঙ্ঘনের শামিল। তথ্যের ভিত্তিতে বেঙ্গালুরু জোনাল অফিসে এব্যাপারে মামলা দায়ের করেছে ইডি। তদন্তে দেখা গিয়েছে, পাইকারি ব্যবসার আড়ালে পণ্যের খুচরো বিক্রি করছিল মিন্ত্রা। 
ইডির দাবি, এফডিআই  বিধি অনুসারে হোলসেল বা পাইকারি মডেলে ব্যবসার ক্ষেত্রে কোম্পানিগুলি তাদের সঙ্গে যুক্ত সংস্থাকে নিজেদের পণ্যের ২৫ শতাংশ পর্যন্ত বিক্রি করতে পারে। কিন্তু এক্ষেত্রে মিন্ত্রা ১০০ শতাংশ পণ্যই বিক্রি করেছে নিজেদের সঙ্গে যুক্ত কোম্পানিতে। যা বিধিভঙ্গের শামিল। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তি বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এব্যাপারে মিন্ত্রার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ