Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এবার জেলা বইমেলা হবে কালিয়াগঞ্জে, বৈঠক পুরসভায়

এবার জেলা বইমেলা হবে কালিয়াগঞ্জে, বৈঠক পুরসভায়
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: ৩০তম জেলা বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে কালিয়াগঞ্জে। এজন্য কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী হাইস্কুলের মাঠে ৩০ ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারি পর্যন্ত জেলা বইমেলা চলবে। মেলা সফল করতে বৃহস্পতিবার দুপুরে প্রস্তুতি বৈঠক হয় কালিয়াগঞ্জ পুরসভায়। কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা, ভাইস চেয়ারমায়ন ঈশ্বর রজক সহ আধিকারিক এবং পুরপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান রামনিবাস সাহা বলেন, কালিয়াগঞ্জ পুরসভার ব্যবস্থাপনায় এই মেলা করা হবে। তার প্রস্তুতি নিতেই এই বৈঠক করা হয়েছে। পাঠকদের যাতে কোনও সমস্যা না হয়, সেটা দেখেই এবার মেলার আয়োজন হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ