Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

ইস্টার মানেই মহোৎসব

ইস্টার সপ্তাহ চলছে। খ্রিস্টানদের কাছে এ এক বড় উৎসব। সেই মতোই ঩ সেজে উঠেছে শহরের কেকশপ ও রেস্তরাঁ। ঐতিহ্যবাহী ফ্লুরিজ কফিশপে চিরকালই ইস্টার স্পেশাল মেনু তৈরি করা হয়। তার মধ্যে ইস্টার এগ যেমন খুবই জনপ্রিয় তেমনই সিমনেল কেক, হটক্রস বান ইত্যাদির কদরও প্রচুর।

ইস্টার মানেই মহোৎসব
  • ১৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইস্টার সপ্তাহ চলছে। খ্রিস্টানদের কাছে এ এক বড় উৎসব। সেই মতোই ঩ সেজে উঠেছে শহরের কেকশপ ও রেস্তরাঁ। ঐতিহ্যবাহী ফ্লুরিজ কফিশপে চিরকালই ইস্টার স্পেশাল মেনু তৈরি করা হয়। তার মধ্যে ইস্টার এগ যেমন খুবই জনপ্রিয় তেমনই সিমনেল কেক, হটক্রস বান ইত্যাদির কদরও প্রচুর। তবে প্রতি বছর নতুন ধরনের মেনু তৈরি করা হয় না এখানে। ফ্লুরিজের ন্যাশনাল হেড রাজেশ সিং এই বিষয়ে বলেন, ‘ইস্টার একটা ধর্মীয় উৎসব। তার চিরাচরিত কিছু মেনু রয়েছে। খ্রিস্টান উৎসবের সবক্ষেত্রেই ঐতিহ্যবাহী মেনু থাকে। তার চেয়ে খুব একটা নড়চড় করা হয় না। ক্রিসমাসে যেমন ফ্রুট কেক, স্টোলেন, টার্কি ইত্যাদি রান্না করতেই হয়, ইস্টারেও তেমনই ইস্টার এগ, ক্রসবান বানাতেই হয়। এই মেনুর খুব একটা অদলবদল করা যায় না। নতুনত্ব আনা হয় দোকানের সাজগোজে। আর সেই কারণেই সকলে আত্মীয় বন্ধুদের সঙ্গে ফ্লুরিজে আসেন ইস্টার উদ্‌যাপন করতে।’ ইস্টার মেনু থেকে জনপ্রিয় সিমনেল কেকের রেসিপি জানালেন ফ্লুরিজ-এর শেফ। 

Advertisement

 

সিমনেল কেক

কেকের উপকরণ: সাদা মাখন ১৭৫ গ্রাম, ব্রাউন সুগার বা গুড়ের পাউডার ১৭৫ গ্রাম, ডিম ৩টে, ময়দা ১৭৫ গ্রাম, বেকিং পাউডার ১ চা চামচ, দারচিনির গুঁড়ো ২ চা চামচ, জায়ফল গুঁড়ো ১ চা চামচ, অরেঞ্জ জেস্ট প্রয়োজন মতো, মিক্সড ড্রাই ফ্রুটস ৩৫০ গ্রাম, আদার ক্যান্ডি কুচিয়ে নেওয়া ৫০ গ্রাম, অরেঞ্জ জুস ২ টেবিল চামচ। মার্জিপানের উপকরণ: আমন্ড পাউডার ২৫০ গ্রাম, আইসিং সুগার ১২৫ গ্রাম, আমন্ড এক্সট্র্যাক্ট কয়েক ফোঁটা, ডিমের কুসুম ১টা, লেমন জুস কয়েক ফোঁটা।

পদ্ধতি: ড্রাই ফ্রুটগুলো সারারাত অরেঞ্জ জুসে ভিজিয়ে রেখে দিন। একটা বড় মিক্সিং বোলে মাখন আর চিনি নিয়ে ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে ফেটিয়ে নিন। তাতে একে একে ডিম মেশান ও ফেটান। তাতে ময়দা যোগ করুন। তারপর বেকিং পাউডার দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এরপর কেক তৈরির বাকি সব উপকরণ মিশিয়ে ড্রাই ফ্রুটস যোগ করুন। কেকের ব্যাটার তৈরি। একটা সাত ইঞ্চি গোল কেক টিনে মাখন মাখিয়ে নিন। তাতে অর্ধেকটা ব্যাটার ঢালুন। মার্জিপানের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণ থেকে অর্ধেকটা নিয়ে কেকের ব্যাটারের উপর সমান করে ছড়িয়ে দিন। তারপর বাকি অর্ধেক কেকের ব্যাটার ঢেলে দিন। এবার আভেন ১৫০ ডিগ্রি সেন্টিগ্রেডে সেট করে দেড় থেকে দু’ঘণ্টা বেক করুন। তারপর তা ঠান্ডা করে নিন। এবার কেকের উপর আরও খানিকটা মার্জিপান মিক্স সমান করে ছড়িয়ে দিন। ব্লো-টর্চ দিয়ে হালকা হাতে তা ব্রাউন করে নিন। যেটুকু মার্জিপান মিক্স বাকি থাকবে তা থেকে ১১টা ছোট বল বানান। যিশুখ্রিস্টের এগারোজন শিষ্যকে বোঝাতে এই ১১টি বল রাখা হয়। এগুলো কেকের উপর সাজিয়ে পরিবেশন করুন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ