Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্ব মেদিনীপুর: ৩টি সমবায়ের মধ্যে বিজেপি দু’টি ও তৃণমূল একটিতে জয়ী

রবিবার পূর্ব মেদিনীপুরের তিনটি সমবায় নির্বাচনে দু’টিতে জয়ী হয়েছে বিজেপি। একটি সমবায় দখল করেছে তৃণমূল কংগ্রেস। এদিন বিজেপির দখলে থাকা তিন বিধানসভা নন্দীগ্রাম, খেজুরি ও ময়নায় তিনটি সমবায়ে ভোট ছিল।

পূর্ব মেদিনীপুর: ৩টি সমবায়ের মধ্যে বিজেপি দু’টি ও তৃণমূল একটিতে জয়ী
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: রবিবার পূর্ব মেদিনীপুরের তিনটি সমবায় নির্বাচনে দু’টিতে জয়ী হয়েছে বিজেপি। একটি সমবায় দখল করেছে তৃণমূল কংগ্রেস। এদিন বিজেপির দখলে থাকা তিন বিধানসভা নন্দীগ্রাম, খেজুরি ও ময়নায় তিনটি সমবায়ে ভোট ছিল। নন্দীগ্রাম-১ ব্লকের কালীচরণপুর সমবায় সমিতিতে ১২-০ আসনে জয়ী হয় বিজেপি। 

Advertisement

খেজুরি-২ ব্লকের কুঞ্জপুরে কশতলা দ্বারিকানাথ সমবায় সমিতির ভোটে ৯-০ আসনে জয়ী হয়েছে বিজেপি। আর ময়না ব্লকে হাড়দুয়াচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে ৫৬-০ আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, এই তিনটি সমবায় তৃণমূলের দখলে ছিল।
সমবায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনটি জায়গায় কড়া নিরাপত্তা ছিল। এরআগে ১৫ জুন কালীচরণপুর সমবায় সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু, পর্যাপ্ত বাহিনীর দিতে পারবে না বলে নন্দীগ্রাম থানার আইসি-র রিপোর্ট দেওয়ায় ওইদিন ভোট স্থগিত হয়। এরপর বিজেপি নেতৃত্ব হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট তিন সপ্তাহের মধ্যে ভোট করানোর নির্দেশ দেয়। সেইমতো রবিবার কালীচরণপুর সমবায় সমিতির নির্বাচন ছিল। আগেই তৃণমূল বিজেপি ভয় দেখানোয় কংগ্রেসের এক প্রার্থী আগেই মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন বলে অভিযোগ। এদিন ১১টি আসনে ভোট ছিল। বিজেপি সবকটিতেই জয়ী হয়।
খেজুরি-২ ব্লকে কশতলা দ্বারিকানাথ সমবায় সমিতিতে ন’টি আসনে তৃণমূল ও বিজেপির মধ্যে দ্বিমুখী লড়াই হয়। এখানে সিপিএম চারটি মনোনয়ন তোলার পরও জমা করেনি। এখানে বিজেপি সবকটি আসনে জয়ী হয়। এনিয়ে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হিমাংশু দাস বলেন, আমাদের কমরেডরা মনোনয়ন তুলেছিলেন। কিন্তু, বিজেপির ভয় দেখিয়ে জমা করতে দেয়নি।
ময়নার হাড়দুয়াচক সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ৫৬টি আসনের মধ্যে সবকটিতেই তৃণমূল জয়ী হয়েছে। পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অধীন ওই সমবায়ে বিজেপিকে খালি হাতে ফিরতে হয়েছে। তৃণমূল কংগ্রেসের ময়না ব্লক সভাপতি সন্দীপব্রত দাস বলেন, আমরা হাড়দুয়াচক সমবায়ে সবকটি আসনে জয়ী হয়েছি। 
বিজেপির জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, হাইকোর্টের নির্দেশে নন্দীগ্রামের কালীচরণপুর সমবায়ে রবিবার ভোট হয়। আমরা ১২-০ আসনে জয়ী হয়েছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ