Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পুরুলিয়ায় ইস্ট বেঙ্গলের স্কুল অব এক্সেলেন্সের উদ্বোধন

পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ে ঘেরা গ্রাম বরণডাঙা। প্রত্যন্ত এই গ্রামটির বেশিরভাগ বাচ্চাই ফুটবলপাগল

পুরুলিয়ায় ইস্ট বেঙ্গলের স্কুল অব এক্সেলেন্সের উদ্বোধন
  • ২৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সৌগত গঙ্গোপাধ্যায়, পুরুলিয়া: পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ে ঘেরা গ্রাম বরণডাঙা। প্রত্যন্ত এই গ্রামটির বেশিরভাগ বাচ্চাই ফুটবলপাগল। স্বপ্ন একদিন বল পায়ে ময়দান কাঁপানো। কিন্তু পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে সেই স্বপ্ন মাঠেই মারা যায়। সেই বাধাকে ভাঙতে বিশেষ উদ্যোগ নিল ইস্ট বেঙ্গল ক্লাব। রামকৃষ্ণ মিশনের অনুপ্রেরণায় নানৃতামের সঙ্গে হাতমিলিয়ে বরণডাঙার ফিলিক্স স্কুল অব এডুকেশনে শনিবার ইস্ট বেঙ্গলের ‘স্কুল অব এক্সেলেন্সে’র সূচনা হল। এদিন স্কুলের মাঠে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী সুভীরানন্দজি মহারাজ। এছাড়া ছিলেন প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজি, ফাল্গুনী দত্ত ও ইস্ট বেঙ্গলের সাধারণ সচিব রূপক সাহা।

Advertisement

পুরুলিয়ার ছেলে বিজয় মুর্মু ইস্ট বেঙ্গল ক্লাবেই খেলেন। পরবর্তীকালে এই জেলা থেকে আরও প্রতিভা তুলতে উদ্যোগী লাল-হলুদ ক্লাব। প্রথমিকভাবে ফিলিক্স স্কুল অব এডুকেশনের ছাত্রছাত্রীদের নিয়ে ‘স্কুল অব এক্সেলেন্সে’র সূচনা হলেও, পরবর্তীকালে গোটা পুরুলিয়ায় এ ছড়িয়ে দেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ