Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লাল-হলুদ মহিলা  দল সংবর্ধিত

মহিলাদের জাতীয় লিগে চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। সেই উপলক্ষ্যে আগামী মাসেই কম্বোডিয়া উড়ে যাবে লাল-হলুদ ব্রিগেড।

লাল-হলুদ মহিলা  দল সংবর্ধিত
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলাদের জাতীয় লিগে চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। সেই উপলক্ষ্যে আগামী মাসেই কম্বোডিয়া উড়ে যাবে লাল-হলুদ ব্রিগেড। তার আগে বুধবার ব্রিটিশ ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে মহিলা দলকে সংবর্ধনা জানাল হেরিটেজ বেঙ্গল  গ্লোবাল। মঞ্চে উপস্থিত ছিলেন কলকাতায় ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, বেঙ্গল ওলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দন রায় চৌধুরি প্রমুখ। মঞ্চে ইস্ট বেঙ্গলের তারকা ফুটবলার সঙ্গীতা বাসফোর, পানথোই চানু, কার্তিকা অঙ্গমুথু ও উগান্ডার ফাজিলা ইকওয়াপুটের সঙ্গে টক শো করেন অ্যান্ড্রু ফ্লেমিং। উপস্থিত ছিলেন মহিলা দলের কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজ। এছাড়া হেরিটেজ বেঙ্গল গ্লোবাল আয়োজিত টেকনো ইন্ডিয়া আইএফএ শিল্ড ইউ কে’তে সম্প্রতি চ্যাম্পিয়ন হয়েছেন ইস্ট বেঙ্গল। সেই শিল্ডও এদিন ক্লাবের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ