Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মিগুয়েল, রশিদকে দ্রুত আনতে চায় ইস্ট বেঙ্গল

আগামী ২৩ জুলাই ডুরান্ড কাপের উদ্বোধন। ওইদিনই মাঠে নামছে ইস্ট বেঙ্গল। প্রথম ম্যাচের ১০ দিন আগে অনুশীলন শুরু  লাল-হলুদ ব্রিগেডের।

মিগুয়েল, রশিদকে দ্রুত আনতে চায় ইস্ট বেঙ্গল
  • ১৪ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৩ জুলাই ডুরান্ড কাপের উদ্বোধন। ওইদিনই মাঠে নামছে ইস্ট বেঙ্গল। প্রথম ম্যাচের ১০ দিন আগে অনুশীলন শুরু  লাল-হলুদ ব্রিগেডের। চিফ কোচ অস্কার ব্রুজোঁ এখনও আসেননি। সহকারী বিনো জর্জের তত্ত্বাবধানে রবিবার প্রস্তুতি সারলেন ডেভিড, নাওরেম মহেশরা। বিদেশি ফুটবলাররা কবে যোগ দেবেন? লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার জানালেন, ‘দ্রুত তাদের আনার চেষ্টা হচ্ছে।’ সূত্রের খবর, ইতিমধ্যেই রশিদ, মিগুয়েলদের ভিসার আবেদন করা হয়েছে। সেক্ষেত্রে ডুরান্ড কাপে চার বিদেশি নিয়েই খেলবে ইস্ট বেঙ্গল। আইএসএলে ৬ বিদেশি রেজিস্ট্রেশন করানো যায়। তবে দেশের শীর্ষ লিগ হওয়া নিয়ে চলছে জটিলতা। সেই সমস্যা মিটলেই বাকি দুই বিদেশি ফুটবলার নেওয়া হবে। সূত্রের খবর, দুই ফুটবলার চূড়ান্ত। তবে এখনও সই করেননি কেউই। প্রথমদিনের অনুশীলনে অনুপস্থিত আনোয়ার ও প্রভসুখন গিল। কয়েকদিন পরে যোগ দেবেন তাঁরা।

Advertisement

কয়েক বছর আগেও সিনিয়র দলের প্রথমদিনের অনুশীলনে ঝাঁকে ঝাঁকে ভিড় জমাতেন সমর্থকরা। কিন্তু কর্পোরেট আবহে ফুটবলারদের সঙ্গে তাদের যোগাযোগ কম। তবু প্রবল বৃষ্টি উপেক্ষা করে এদিন জনা ৫০ লাল-হলুদ সমর্থক হাজির হয়েছিলেন যুবভারতীতে। টিম বাসে ওঠার আগে শুভেচ্ছা জানালেন ফুটবলারদের। বিশেষ করে বিপিন সিং, এডমুন্ড লালরিনডিকাদের নিয়ে বেশ আগ্রহ চোখে পড়ল। মুম্বই সিটি থেকে দু’বছরের চুক্তিতে ইস্ট বেঙ্গলে সই করেছেন উইং হাফ বিপিন। অন্যদিকে এডমুন্ড লাল-হলুদের পুরনো যোদ্ধা। আলেজান্দ্রো মেনেনজেসের সময়ে ডার্বিতে চোট পেয়ে অনেকটাই পিছিয়ে গিয়েছিলেন তিনি। গত মরশুমে আই লিগের দল ইন্টার কাশীতে খেলার সময় ফের নজর টানেন। ছটফটে এই ফুটবলারটি অস্কার ব্রুজোঁর অন্যতম সেরা অস্ত্র হতে পারেন। উল্লেখ্য, রবিবার সকালে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিপিন ও এডমুন্ডের নাম ঘোষণা করা হয়। মাঝমাঠে রিয়াল কাশ্মীর থেকে নেওয়া হয়েছে রামসাঙ্গাকে। ডুরান্ড কাপে ম্যাচ টাইম পেতে পারেন তিনি। 
ঐতিহ্যবাহী টুর্নামেন্টে গ্রুপ ‘এ’তে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড, নামধারী এফসি ছাড়াও তাদের প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ারফোর্স। প্রতিটি গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি দ্বিতীয় স্থানে শেষ করা সেরা দুই দল নক-আউটে পৌঁছবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ