Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বুধবার নামছে ইস্ট বেঙ্গল, ১৬ জুন মোহন বাগান

বুধবার নামছে ইস্ট বেঙ্গল, ১৬ জুন মোহন বাগান
  • ২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৫ জুন ঘরোয়া লিগের উদ্বোধন। ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে প্রিমিয়ার ডিভিশনের বিভিন্ন ক্লাব। বড় দলের মধ্যে সবার আগে মাঠে নামছে ইস্ট বেঙ্গল। বুধবার শুরু হবে তাদের প্রস্তুতি। প্রথম রাউন্ডে বিনো জর্জের দলের প্রতিপক্ষ মেসারার্স ক্লাব। লাল-হলুদ কর্তারা বরাবরই বাড়তি গুরুত্ব দেন লিগকে। এখান থেকেই বিষ্ণু, সায়ন, জেসিনদের উত্থান। এবারও কোচ বিনো জর্জের সঙ্গে পরিকল্পনা করেই দল গড়া হচ্ছে। সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের দুই ফুটবলার মনোতোষ মাঝি ও বিক্রম প্রধানকে সই করিয়েছে থিঙ্কট্যাঙ্ক। লিগে ভালো ফল করতে মরিয়া কোচ বিনো জর্জ। গত মরশুমে ঘরোয়া লিগে অপরাজিত ছিল ইস্ট বেঙ্গল। তবে আইনি জটিলতায় খেতাব এখনও মেলেনি। পুরো বিষয়টাই আদালতের রায়ের উপর নির্ভরশীল। এদিকে, আই লিগের দল রিয়াল কাশ্মীরের মিডফিল্ডার রামসাঙ্গাকে নিতে চায় ইস্ট বেঙ্গল। মাঝমাঠে ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায় বেশ নজর টেনেছেন তিনি। 

Advertisement

আগামী ১৬ জুন অনুশীলনে নামবে মোহন বাগান। গত মরশুমে সিনিয়র দলের পাশাপাশি বয়সভিত্তিক ফুটবলেও দাপট দেখিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। যুব লিগে চ্যাম্পিয়ন ডেগি কার্ডোজোর ছেলেরা। মূলত সেই দলকেই ঘরোয়া লিগে খেলানোর পরিকল্পনা রয়েছে। চমকপ্রদ উত্তরণের পর জাতীয় দলে জায়গা করে নিয়েছেন সুহেল ভাট। তবে মোহন বাগান মাঠে সংস্কারের কাজ চলায় অনুশীলন হবে যুবভারতীতে। পাশাপাশি দ্রুত অনুশীলন শুরুর ভাবনা রয়েছে মহমেডান স্পোর্টিংয়ের।

Advertisement
সম্পর্কিত সংবাদ