Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

গোয়ায় শেষ চারে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ পাঞ্জাব

টাই-ব্রেকারে বেঙ্গালুরু এফসি’কে হারিয়ে সুপার কাপের শেষ চারে পৌঁছল পাঞ্জাব এফসি। বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে গোলশূন্য শেষ হয় খেলা।

গোয়ায় শেষ চারে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ পাঞ্জাব
  • ৬ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টাই-ব্রেকারে বেঙ্গালুরু এফসি’কে হারিয়ে সুপার কাপের শেষ চারে পৌঁছল পাঞ্জাব এফসি। বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে গোলশূন্য শেষ হয় খেলা। তিন ম্যাচে দু’দলের পয়েন্ট ৭। এমনকী, গোল পার্থক্য একই থাকায় খেলা গড়ায় টাই-ব্রেকারে। সেখানে ৫-৪ ব্যবধানে শেষ হাসি হাসে পাঞ্জাব। শেষ চারের লড়াইয়ে ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে তারা। আগামী ৪ ডিসেম্বর গোয়ার ফাতোরদার নেহরু স্টেডিয়ামেই আয়োজিত হবে দু’টি সেমি-ফাইনাল। আর ফাইনাল ৭ ডিসেম্বর। উল্লেখ্য, টানা ম্যাচ খেলার ফলে ফাতোরদার মাঠের অবস্থা খুবই খারাপ। তাই সেমি-ফাইনাল কলকাতায় খেলতে চেয়ে ফেডারেশনকে চিঠি দিয়েছিল ইস্ট বেঙ্গল। তবে তা গ্রাহ্য হয়নি। এদিকে, সুপার কাপে গ্রুপ পর্বে টানা তিনটি ম্যাচে হারল মহমেডান স্পোর্টিং। বুধবার গোকুলামের কাছে ০-৩ ব্যবধানে বশ মানে সাদা-কালো ব্রিগেড।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ