Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সুপার কাপে কাল জমজমাট ডার্বি, ড্র নয়, জয়ের লক্ষ্যেই মাঠে নামা উচিত ইস্ট বেঙ্গলের: দেবজিৎ ঘোষ

একরাশ আপশোস আর হতাশা নিয়েই গত ১৮ অক্টোবর যুবভারতী ছেড়েছিলেন ইস্ট বেঙ্গল অনুরাগীরা। কোচ অস্কার ব্রুজোঁ একটু সাহসী হলেই সেদিন ৯০ মিনিটে ম্যাচ শেষ করতে পারত মিগুয়েলরা।

সুপার কাপে কাল জমজমাট ডার্বি, ড্র নয়, জয়ের লক্ষ্যেই মাঠে নামা উচিত ইস্ট বেঙ্গলের: দেবজিৎ ঘোষ
  • ৩০ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

একরাশ আপশোস আর হতাশা নিয়েই গত ১৮ অক্টোবর যুবভারতী ছেড়েছিলেন ইস্ট বেঙ্গল অনুরাগীরা। কোচ অস্কার ব্রুজোঁ একটু সাহসী হলেই সেদিন ৯০ মিনিটে ম্যাচ শেষ করতে পারত মিগুয়েলরা। কিন্তু গোটা ম্যাচে দুরন্ত ফুটবল খেলেও মর্যাদার লড়াইয়ে টাই-ব্রেকারে হেরে খেতাব জয়ের স্বপ্ন অধরাই থাকে লাল-হলুদ ব্রিগেডের। তবে সুপার কাপে আসরে রশিদ-আনোয়ারদের কাছে সুযোগ রয়েছে মধুর প্রতিশোধের। শুক্রবার গোয়ায় আরও এক ডার্বির মহারণ। বর্তমান পরিস্থিতিতে এই ম্যাচে এক পয়েন্ট পেলেই পরের রাউন্ডে পৌঁছবে ইস্ট বেঙ্গল। পক্ষান্তরে মোহন বাগানকে জিততেই হবে। তবে আমি মনে করি, ড্রয়ের কথা ভুলে জয়ের জন্য ঝাঁপাবে অস্কার ব্রিগেড। কারণ, অতীতে এমন অনেক ম্যাচে ড্রয়ের লক্ষ্যে নেমে শেষ পর্যন্ত হেরে মাঠ ছেড়েছে দল। আশা করি, অভিজ্ঞ অস্কার সেই ভুলটা করবেন না। তাছাড়া এই ইস্ট বেঙ্গল এখন অনেক পরিণত।

Advertisement

টুর্নামেন্টের প্রথম ম্যাচে ডেম্পোর কাছে আটকে যেতে সমালোচনার মুখে পড়তে হয়েছিল কোচ অস্কারকে। আমার মতে, শিল্ড ফাইনালের মতো এই ম্যাচেও মিগুয়েলকে প্রথম একাদশে না রাখাটা বড় ভুল। তবে দ্রুত তা শুধরে নেন ব্রুজোঁ। চেন্নাইয়ানের বিরুদ্ধে ব্রাজিলিয়ান মিডিও দলে ফিরতেই চেনা ছন্দে ইস্ট বেঙ্গল। আসলে মিগুয়েল, রশিদ আর সাউল এই লাল-হলুদ মাঝমাঠের নিউক্লিয়াস। ওরা ছন্দে থাকলে যে কোনও ম্যাচ জেতার ক্ষমতা রাখে ইস্ট বেঙ্গল। তাই বড় ম্যাচে এদের প্রত্যেককে সেরাটা দিতে হবে। তবে এই দলের দুর্বল জায়গা অবশ্যই আপফ্রন্ট। দুই বিদেশি স্ট্রাইকার এখনও নামের প্রতি সুবিচার করতে পারেনি। হামিদ তো গত ম্যাচেও কার্যত ঘুরে বেড়াল। সেই তুলনায় হিরোশি পরিবর্ত হিসেবে মাঠে নেমে নজর কাড়ে। জাপানি স্ট্রাইকারের একটি শট পোস্টে লাগে। তবে পেনাল্টি থেকে গোল অবশ্যই ডার্বির আগে ওর আত্মবিশ্বাস বাড়াবে। একইসঙ্গে বিষ্ণু, ডেভিডদের আরও ম্যাচ টাইম দেওয়া উচিত। পাশাপাশি শৌভিকের অভিজ্ঞতাকে কাজে লাগাক লাল-হলুদ কোচ।
গত ম্যাচে চার গোলে জয় অবশ্যই দলকে আত্মবিশ্বাস বাড়াবে। তবে সেটা কোনওভাবেই আত্মতুষ্টি হিসেবে যেন না দেখা দেয়। প্রতিপক্ষ ম্যাকলারেন, কামিংসের মতো ফুটবলার রয়েছে। যারা যে কোনও সময়ে ম্যাচের রং বদলে দিতে পারে। তাই ইস্ট বেঙ্গল রক্ষণকে সতর্ক থাকতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ