Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

রশিদকে চুক্তিপত্র পাঠাল ইস্ট বেঙ্গল

প্যালেস্তাইনের ফুটবলার মহম্মদ রশিদকে নিচ্ছে ইস্ট বেঙ্গল। জাতীয় দলের এই ডিফেন্সিভ মিডফিল্ডার টাফ ফুটবল খেলতে দক্ষ। মাঝপথে বল স্ন্যাচিং ছাড়াও ডিস্ট্রিবিউশনে পারদর্শিতা রয়েছে রশিদের।

রশিদকে চুক্তিপত্র পাঠাল ইস্ট বেঙ্গল
  • ১৮ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্যালেস্তাইনের ফুটবলার মহম্মদ রশিদকে নিচ্ছে ইস্ট বেঙ্গল। জাতীয় দলের এই ডিফেন্সিভ মিডফিল্ডার টাফ ফুটবল খেলতে দক্ষ। মাঝপথে বল স্ন্যাচিং ছাড়াও ডিস্ট্রিবিউশনে পারদর্শিতা রয়েছে রশিদের। নতুন মরশুমের জন্য কোচ অস্কার ব্রুজোঁ চেয়েছিলেন তাঁকে। কোচের পছন্দমতোই রশিদের সঙ্গে কথা চালায় ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট। এই মুহূর্তে  ইন্দোনেশিয়ার ক্লাব পারসিবায়ার হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। সূত্রের খবর, তাঁকে চুক্তিপত্র পাঠানো হয়েছে। লাল-হলুদে রশিদের যোগদান স্রেফ সময়ের অপেক্ষা। উল্লেখ্য, এর আগে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েলকেও চূড়ান্ত করেছে লাল হলুদ ব্রিগেড। থিঙ্ক ট্যাঙ্কের আশা, রশিদ যোগ দিলে মাঝমাঠের ভারসাম্য অনেকটাই বাড়বে। পাশাপাশি, আরও এক বিদেশি ডিফেন্ডার ও স্ট্রাইকারের খোঁজ চালাচ্ছে ইস্ট বেঙ্গল । তবে গ্রিসের স্ট্রাইকার দিয়ামানতাকোসকে নিয়ে সিদ্ধান্ত এখনও ঝুলে। তাঁকে রিলিজ করা হলে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু ম্যানেজমেন্ট তা চায় না। বরং ভারতীয় ডিফেন্ডারের জন্য ওই অর্থ জমিয়ে রাখাই উদ্দেশ্য। টার্গেট রাহুল ভেকে ও মেহতাব সিং। তবে তাঁদের দিকে মোহন বাগানেরও নজর রয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ