Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লিগের জন্য ডেভিডদের নাম নথিভুক্ত করাল ইস্ট বেঙ্গল

শনিবার কল্যাণীতে ঘরোয়া লিগের মহারণ।  ৪৮ ঘণ্টা আগেই ডার্বির দামামা বাজিয়ে দিল ইস্ট বেঙ্গল। মোহন বাগান ম্যাচের জন্য সিনিয়র দলের ছয় ফুটবলারকে এদিন নথিভুক্ত করায় লাল-হলুদ ব্রিগেড।

লিগের জন্য ডেভিডদের নাম নথিভুক্ত করাল ইস্ট বেঙ্গল
  • ২৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার কল্যাণীতে ঘরোয়া লিগের মহারণ।  ৪৮ ঘণ্টা আগেই ডার্বির দামামা বাজিয়ে দিল ইস্ট বেঙ্গল। মোহন বাগান ম্যাচের জন্য সিনিয়র দলের ছয় ফুটবলারকে এদিন নথিভুক্ত করায় লাল-হলুদ ব্রিগেড। গোলরক্ষক দেবজিৎ মজুমদার, ডেভিড, মার্তণ্ড রায়না, এডমুন্ড লালরিনডিকা, রামসাঙ্গা ও মার্ক জোথানপুইয়া শুক্রবার রিজার্ভ দলের সঙ্গে অনুশীলন করবেন। ডিফেন্ডার প্রভাত লাকরাকেও ঘরোয়া লিগে খেলানো হচ্ছে। সবমিলিয়ে মরশুমের প্রথম ডার্বি জিততে মরিয়া ইস্ট বেঙ্গল। কেরালাইট বিষ্ণুকেও ডার্বিতে নামানোর ভাবনা ছিল। কিন্তু ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে তিনি গোড়ালিতে চোট পাওয়ায় সে গুড়ে বালি। উল্লেখ্য, গতবার ঘরোয়া লিগের ডার্বিতে ২-১ গোলে জেতে ইস্ট বেঙ্গল। সেই ম্যাচে দুরন্ত পারফরম্যান্স ছিল বিষ্ণুর।

Advertisement

ঘরোয়া লিগে মোটেও ছন্দ নেই মশালবাহিনী। চার ম্যাচে পয়েন্ট মাত্র পাঁচ। সুপার সিক্স রীতিমতো অনিশ্চিত। তার উপর আগের ম্যাচে পাঠচক্রের কাছে হেরে প্রবল চাপে সায়ন, আদিত্যরা। মানসিকভাবে কুঁকড়ে গোটা দল। কিন্তু ডার্বি মানেই স্নায়ুর যুদ্ধ। মর্যাদার লড়াই। সিনিয়র দলের কয়েকজন ফুটবলারকে খেলানোর জন্য কোচ অস্কার ব্রুজোঁকে অনুরাধ করে টিম ম্যানেজমেন্ট। স্প্যানিশ কোচ সবুজ-সংকেত দিতেই তড়িঘড়ি এডমুন্ডদের রেজিস্ট্রেশন করানো হয়। আইএফএ’র নিয়ম অনুযায়ী প্রথম দলে ছ’জন ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক। বাকি পাঁচটি স্লটে ভিনরাজ্যের ফুটবলার খেলানো যায়। তাই দল গড়তে বেশ চাপে বিনো জর্জ। রক্ষণ বেশ অবিন্যস্ত। ইতিমধ্যেই পাঁচ গাল হজম করেছেন চাকুরা। তাই সুহেল ভাটদের বিরুদ্ধে লক্ষ্যভেদের পাশাপাশি দুর্গরক্ষা নিয়েও সতর্ক থাকতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ