Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ জর্জের চ্যালেঞ্জ পেরতে তৈরি ইস্ট বেঙ্গল

ঘরোয়া লিগের গ্রুপ পর্বের শেষ ল্যাপে চলছে জমজমাট লড়াই। ১৪ দিনের বিরতির পর মঙ্গলবার বারাকপুর স্টেডিয়ামে নামছে ইস্ট বেঙ্গল।

আজ জর্জের চ্যালেঞ্জ পেরতে তৈরি ইস্ট বেঙ্গল
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগের গ্রুপ পর্বের শেষ ল্যাপে চলছে জমজমাট লড়াই। ১৪ দিনের বিরতির পর মঙ্গলবার বারাকপুর স্টেডিয়ামে নামছে ইস্ট বেঙ্গল। বিনো ব্রিগেডের প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ। কয়েকটি ম্যাচ আগেও মশাল বাহিনীর কাছে সুপার সিক্স ছিল দূরের বলাকা। কিন্তু পুলিস এসি ও সুরুচি সঙ্ঘ পয়েন্ট খোয়াতেই সুবর্ণ সুযোগ চলে এসেছে ইস্ট বেঙ্গলের সামনে। তাই মঙ্গলবারের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ বিনো ব্রিগেডের কাছে। সুপার সিক্স নিশ্চিত করতে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতেই হবে তাদের। কারণ ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে লাল-হলুদ বাহিনী। বিনোর হাতে রয়েছে আরও দু’টি ম্যাচ। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা পুলিস এসি’র সংগ্রহ ১৮ পয়েন্ট। তাদের বাকি আর একটা খেলা। তৃতীয় স্থানে সুরুচির ঝুলিতে রয়েছে ১৬ পয়েন্ট। অর্থাৎ শেষ দু’টি ম্যাচে পুরো পয়েন্ট পেলে গ্রুপ এ’র শীর্ষে উঠে সুপার সিক্সে খেলার টিকিট পাকা করবে মশাল বাহিনী। 

Advertisement

সোমবার সকালে রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্সে চূড়ান্ত মহড়া সারল ইস্ট বেঙ্গল। সুস্থ হয়ে আগেই দলে ফিরেছেন মনোতোষ মাঝি। তবে চোটের কারণে জর্জ ম্যাচে অনিশ্চিত জেসিন ও নাসিব। তবে এদিন বিনোর তত্ত্বাবধানে দলের সঙ্গে প্রস্তুতি সেরেছেন ডেভিড, শৌভিক. প্রভাত, দেবজিৎরা। তাই কে আছে আর কে নেই তা নিয়ে মাথা ঘামাতে নারাজ লাল-হলুদ কোচ। বরং সিনিয়র-জুনিয়র কম্বিনেশনে দল সাজিয়ে জয় ছিনিয়ে নিতে মরিয়া তিনি। অনুশীলন শেষে তাঁর মন্তব্য, ‘সুপার সিক্স নিশ্চিত করার জন্য বাকি দু’টি ম্যাচ জিততেই হবে। মাঝে বেশ কিছুদিনের বিরতি খুব কাজে এসেছে।’
অন্যদিকে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গ্রপ টেবিলের দশম স্থানে জর্জ। তবে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তারা। কোচ সায়ন্তন দাস বলেন, ‘ইস্ট বেঙ্গল শক্তিশালী দল। তাছাড়া জয়ের ছন্দে রয়েছে। তবে আমরাও তৈরি । রক্ষণ জমাট রাখার পরামর্শ ফুটবলারদের দিয়েছি। গোল না পেলেই ভুল করবে ওরা। সেটা কাজে লাগাতে হবে।’ 
 বারাকপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর তিনটেয়। সম্প্রচার এসএসইএন অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ