প্রতিষ্ঠা: ১৯২০ সাল।
প্রতিষ্ঠা: ১৯২০ সাল।
ইতিহাস: কলকাতা লিগের সর্বাধিক চ্যম্পিয়ন। ১৯৭০-৭৫ পর্যন্ত টানা লিগ জয়ের নজির গড়ে লাল-হলুদ ব্রিগেড। শুধু তাই নয়, ওই ছ’বছর কোনও গোল হজম করেনি তারা। তার মধ্যে ১৯৭৭ সালে লিগে সব ম্যাচ জয়ের স্বাদ পায় লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবটি। এরপর ২০১০-২০১৭, টানা আটবার ঘরোয়া লিগ জিতে নিজেদেরই রেকর্ড ছাপিয়ে যায় ইস্ট বেঙ্গল। গড়ে ইতিহাস। পরের কয়েক বছর অবশ্য সেই সাফল্যের ধারা বজায় রাখতে ব্যর্থ তারা। গত বছর ফের ছন্দে ফেরে ইস্ট বেঙ্গল। খেতাবি দৌড়ে থাকলেও কোর্টে মামলা চলায় লিগের ফয়সালা এখনও হয়নি। তবে সে সব না ভেবে আসন্ন মরশুমেও আধিপত্য বজায় রাখাই লক্ষ্য লাল-হলুদ ব্রিগেডের।
উল্লেখযোগ্য ফুটবলার: গতবারের কোর গ্রুপ ধরে রেখেছে টিম ম্যানেজমেন্ট। সায়ন ব্যানার্জি, আদিত্য পাত্র, চাকু মান্ডি, কুশ ছেত্রী, মনোতোষ চাকলাদার এবারও ইস্ট বেঙ্গল দলের অন্যতম ভরসা। পাশাপাশি সই করেছেন বাংলার সন্তোষ জয়ী দলের মনোতোষ মাঝি ও বিক্রম প্রধান। কোচ বিনো জর্জ দেরিতে যোগ দিলেও সহকারী কোচ অর্চিষ্মান বিশ্বাসের তত্ত্বাবধানে বড় দলগুলির মধ্যে সবার আগে অনুশীলন শুরু করেছে লাল-হলুদ ব্রিগেড।
সেরা পারফরম্যান্স: লিগে সর্বাধিক ৩৯ বার খেতাব জিতেছে ইস্ট বেঙ্গল। আদালতে মামলা চলায় গত মরশুমের খেতাবি ফয়সালা এখনও হয়নি।
কোচের মন্তব্য: সাফল্য পাওয়া কঠিন। তবে তার চেয়েও বেশি কঠিন তা ধরে রাখা। তবে ইস্ট বেঙ্গল সবসময়ই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামে। গতবার লিগে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে ছেলেরা। এবারও সেই ছন্দ বজায় রাখতে হবে।
লক্ষ্য: খেতাব জয়ের পাশাপাশি আরও বেশি করে সিনিয়র দলের জন্য ফুটবলার তুলে আনতে হবে।