নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কন্যাশ্রী কাপের ফাইনালে মঙ্গলবার ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ শ্রীভূমি এফসি। চলতি মরশুমে আই লিগ ঘরে তুলেছে ইস্ট বেঙ্গলের মহিলা দল। এবার কন্যাশ্রীর ট্রফিও জিততে মরিয়া অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। ফাইনালের ভেন্যু নির্বাচন নিয়ে একটা সময় তীব্র জটিলতা তৈরি হয়। কিশোরভারতী স্টেডিয়ামে ম্যাচ খেলতে নারাজ ছিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। শেষপর্যন্ত অবশ্য ভেন্যু বদলায়নি। কিশোর ভারতীতে ম্যাচ শুরু দুপুর ৩-১৫ মিনিটে।



