Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নিম্ন আদালতের রায় খারিজ হাইকোর্টে, গতবারের লিগ খেতাব পেতে চলেছে ইস্ট বেঙ্গল

সোমবার ঘরোয়া লিগে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে নামছে ইস্ট বেঙ্গল। ঘরের মাঠে ড্র করলেই খেতাব জিতবে মশালবাহিনী। তার আগেই আরও খুশির খবর পৌঁছে গেল লাল-হলুদ শিবিরে।

নিম্ন আদালতের রায় খারিজ হাইকোর্টে, গতবারের লিগ খেতাব পেতে চলেছে ইস্ট বেঙ্গল
  • ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার ঘরোয়া লিগে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে নামছে ইস্ট বেঙ্গল। ঘরের মাঠে ড্র করলেই খেতাব জিতবে মশালবাহিনী। তার আগেই আরও খুশির খবর পৌঁছে গেল লাল-হলুদ শিবিরে। কলকাতা হাইকোর্টের রায়ে গত মরশুমের লিগ শিরোপা পাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। সবমিলিয়ে আরও উজ্জীবিত ইস্ট বেঙ্গল। 

Advertisement

গত মরশুমে ঘরোয়া লিগে অপরাজিত ছিল বিনো জর্জের দল। কিন্তু ডায়মন্ডহারবার এফসি’র সঙ্গে তাদের ম্যাচ বাকি ছিল। লিগে অনিয়মের অভিযোগ তুলে আদালতে যায় ডায়মন্ডহারবার ম্যানেজমেন্ট। নিম্ন আদালতের রায়ে লিগ চ্যাম্পিয়নশিপ নিয়ে জটিলতা তৈরি হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় আইএফএ। প্রায় নিশ্চিত খেতাব হাতছাড়া হওয়ার আশঙ্কায় উদ্বেগে ছিলেন লাল-হলুদ সমর্থকরাও। শুক্রবার হাইকোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের এজলাসে নিম্ন আদালতের রায় খারিজ হয়ে যায়। এবিষয়ে আইএফএ সচিবের মন্তব্য, ‘লিখিত অর্ডার হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’  সূত্রের খবর, শনিবারই জরুরি ভিত্তিতে লিগ কমিটির বৈঠক ডেকেছেন আইএফএ কর্তারা। সেই সভাতেই ইস্ট বেঙ্গলকে গতবারের লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ