Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ঘরের মাঠেই সেমি-ফাইনাল খেলার আশায় ইস্ট বেঙ্গল

ডার্বির রেশ তখনও কাটেনি। শনিবার ফের মুখোমুখি  মিগুয়েল-সাহালরা। আসলে গোয়া থেকে একই ফ্লাইটে কলকাতা এলেন দু’দলের বেশিরভাগ ফুটবলার।

ঘরের মাঠেই সেমি-ফাইনাল খেলার আশায় ইস্ট বেঙ্গল
  • ২ নভেম্বর, ২০২৫ ১৪:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডার্বির রেশ তখনও কাটেনি। শনিবার ফের মুখোমুখি  মিগুয়েল-সাহালরা। আসলে গোয়া থেকে একই ফ্লাইটে কলকাতা এলেন দু’দলের বেশিরভাগ ফুটবলার। তবে দফায় দফায় বিমানবিভ্রাটের কারণে কলকাতায় পৌঁছতে সন্ধ্যা গড়িয়ে যায়। ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ ছুটি কাটাতে স্পেনে ফিরলেন। বাকিরাও ভ্যাকেশন মোডে পা বাড়িয়েছেন। তরতাজা হয়ে সুপার কাপ সেমি-ফাইনালের প্রস্তুতি শুরু করবে লাল-হলুদ ব্রিগেড। সুপার কাপের সেমি-ফাইনাল কবে হবে? তা নিয়ে জোর জল্পনা। 

Advertisement

সূত্রের খবর, নভেম্বরের শেষে সুপার কাপের নক-আউট আয়োজন করতে চলেছে ফেডারেশন। সেমি-ফাইনাল হবে সম্ভবত ২৮ ও ২৯ নভেম্বর। ৬ ডিসেম্বর হতে পারে সুপার কাপের ফাইনাল। ঘরের মাঠে সেমি-ফাইনাল খেলতে চেয়ে ইতিমধ্যেই সর্বভারতীয় ফুটবল সংস্থার কাছে আর্জি জানিয়েছে ইস্ট বেঙ্গল। আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত। লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকারের মন্তব্য, ‘গোয়ার মাঠের অবস্থা শোচনীয়। খেলা চলছে প্রায় ফাঁকা মাঠে। সবকিছু ভেবেই ভেন্যু বদলের আবেদন জানিয়েছি।’ ৬ নভেম্বর গ্রুপ পর্ব শেষ হচ্ছে। এরপর আন্তর্জাতিক ফুটবল বিরতির জন্য বন্ধ  সুপার কাপ। তারপর টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায় অনুষ্ঠিত হবে। এদিকে, সুপার কাপে রবিবার বাম্বোলিমে দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব এফসি’র বিরুদ্ধে নামছে মহমেডান স্পোর্টিং।
 গোয়া বিমানবন্দরে মিগুয়েল-হামিদরা

Advertisement
সম্পর্কিত সংবাদ