নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরও একটা শিরোপা ঘরে তুললো ইস্ট বেঙ্গল। রবিবার অসমে আয়োজিত কে সি পাল মেমোরিয়াল ট্রফি চ্যাম্পিয়ন লাল-হলুদ রিজার্ভ দল। ম্যাচের ফল ৪-১। মশাল বাহিনীর হয়ে জোড়া লক্ষ্যভেদ মহম্মদ বিলাল ও বাতাস মুর্মুর। প্রথমার্ধেই ৩ গোলে লিড নিয়ে জয়ের পথ প্রশস্ত করে ফেলেছিল ইস্ট বেঙ্গল। বিরতির পর বাতাস জাল কাঁপিয়ে বড়ো জয় নিশ্চিত করেন। অন্যদিকে, ইন্ডিয়ান্স ওয়মেন্স লিগে মঙ্গলবার নামছেন ফাজিলারা। কল্যাণী স্টেডিয়ামে অ্যান্টনি অ্যান্ড্রুজ ব্রিগেডের প্রতিপক্ষ কিকস্টার এফসি।
এদিকে, কলকাতা লিগের প্রথম ডিভিশনের চ্যাম্পিয়নশিপ ম্যাচ জিতে পরের মরশুমে প্রিমিয়ার লিগের যোগ্যতা অর্জন করল আ্যাডামাস ইউনাইটেড ও বিএনআর।



