Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স, জারি সুনামি সতর্কতা

বিধ্বংসী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেল ফিলিপিন্স। আজ ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপিন্স। দক্ষিণ ফিলিপিন্সের মিন্ডানাও উপকূল কম্পন এর উৎসস্থল।

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স, জারি সুনামি সতর্কতা
  • ৮ জুন, ২০২৬ ০৯:২৩
Prefer us on Google

ফিলিপিন্স, ৮ জুন: বিধ্বংসী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেল ফিলিপিন্স। আজ ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপিন্স। দক্ষিণ ফিলিপিন্সের মিন্ডানাও উপকূল কম্পন এর উৎসস্থল। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.৮। এই তীব্র ভূমিকম্পের জেরে বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত মৃত্যুর খবর এসেছে ১৯ জনের। আহত হয়েছেন ২০০ জন। ভূমিকম্পের জেরে ফিলিপিন্স এবং ইন্দোনেশিয়া উপকূলে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ফিলিপিন্সের এই কম্পনের পর মার্কিন সুনামি ওয়ার্নিং সেন্টার সুনামি সতর্কতা বার্তা দিয়ে জানিয়েছে সমুদ্রের ঢেউ পৌঁছে যেতে পারে ৩ থেকে ৯ ফুট পর্যন্ত। সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চালাচ্ছে ফিলিপিন্স সরকার। গতকাল রাতে কেঁপে উঠেছিল দক্ষিণ এশিয়া। যার প্রভাব এসে পড়েছিল পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। কেঁপে উঠেছিল শিলিগুড়ি, কোচবিহার, মালদা সহ গোটা উত্তরবঙ্গ। কম্পন অনুভূত হয় মুর্শিদাবাদেও। এই কম্পনের উৎসস্থল ছিল ভুটানের পুনাখাঁ। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৩। এই কম্পন অনুভূত হয় ভারত ছাড়াও চীন বাংলাদেশ নেপালের কিছু অংশেও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ