নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও জলপাইগুড়ি: মাত্র তিন সপ্তাহের মধ্যে তৃতীয়বার! আতঙ্ক বাড়িয়ে ফের কেঁপে উঠল সিকিম। আজ, বৃহস্পতিবার সকাল ১১টা ৩৪ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৬। উৎসস্থল সেই গ্যালসিং। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিন কম্পন অনুভূত হয়েছে দার্জিলিং-কালিম্পং পাহাড় সহ শিলিগুড়ি এবং জলপাইগুড়িতেও।



