Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫

মাত্র কয়েকমাসের ব্যবধানেই পাকিস্তানের মাটি ঘনঘন কেঁপে উঠছে। আজ, রবিবার কাকভোরে ফের তীব্র কম্পন অনুভূত হয় পাকিস্তানে।

পাকিস্তানে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৫
  • ২৯ জুন, ২০২৫ ১০:০৬
Prefer us on Google

ইসলামাবাদ, ২৯ জুন: মাত্র কয়েকমাসের ব্যবধানেই পাকিস্তানের মাটি ঘনঘন কেঁপে উঠছে। আজ, রবিবার কাকভোরে ফের তীব্র কম্পন অনুভূত হয় পাকিস্তানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। যদিও একাধিক সংবাদমাধ্যমের দাবি, কম্পনের মাত্রা ৫.২।

Advertisement

ভূমিকম্পের কেন্দ্রস্থল পাকিস্তানের পার্বত্য এলাকা বালুচিস্তানের বরখান শহর থেকে প্রায় ৬০ কিমি উত্তর-উত্তরপূর্বে, পশ্চিম মুলতানের কাছে। যদিও এই ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। হতাহতেরও খবর নেই বলে জানিয়েছে ইসলামাবাদ। স্থানীয় সময় ভোর ৩টে ৩০ মিনিটে কম্পন অনুভূত হয়। পাকিস্তান ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সীমান্তে অবস্থিত একটি দেশ। ফলে সেখানে ভূমিকম্পের ঝুঁকি থাকেই। সেই কারণেই মাঝে মাঝে ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রে কম্পন অনুভূত হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ