Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আর্জেন্তিনায় ভূমিকম্প, মাত্রা ৭.৪

ভয়াবহ ভূমিকম্প আর্জেন্তিনায়। রিখটার স্কেলে মাত্রা ৭.৪। আজ, শুক্রবার সে দেশের দক্ষিণ অংশে প্রবল কম্পণ অনুভূত হয়।

আর্জেন্তিনায় ভূমিকম্প, মাত্রা ৭.৪
  • ২ মে, ২০২৫ ১৯:০৫
Prefer us on Google

বুয়েনস আইরেস: ভয়াবহ ভূমিকম্প আর্জেন্তিনায়। রিখটার স্কেলে মাত্রা ৭.৪। আজ, শুক্রবার সে দেশের দক্ষিণ অংশে প্রবল কম্পণ অনুভূত হয়। জানা গিয়েছে, কম্পনের উৎপত্তিস্থল ছিল আর্জেন্তিনার উসুয়াইয়া শহর থেকে ২১৯ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ট থেকে প্রায় ১০ কিমি গভীরে। এই ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে সরকারিভাবে এখনও পর্যন্ত হতাহতের কোনও সংখ্যা জানানো হয়নি। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ত্রাণ সরবরাহের ব্যবস্থাও করা হয়েছে। সে দেশের প্রশাসনের পক্ষ থেকে সকলকে আতঙ্কিত না হওয়ার জন্য আবেদনও জানানো হয়েছে। অন্যদিকে, চিলির উপকূল এলাকায় ইতিমধ্যেই জারি করা হয়েছে সুনামি সতর্কতা। উপকূলবর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দাদের অন্যত্র বা মূলত উঁচু স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

Advertisement

 

সম্পর্কিত সংবাদ