Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এ গ্রেড পেল কালনার মুড়াগাছা গভর্নমেন্ট কলেজ

এ গ্রেড পেল কালনার মুড়াগাছা গভর্নমেন্ট কলেজ
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: কালনা মুরাগাছাতে গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কালনা-১ ন্যাকের ‘এ’ গ্রেড সন্মান পেল। এতে খুশী ছাত্রছাত্রী, অধ্যক্ষ, অধ্যাপক-অধ্যাপিকারা। ফলে, কলেজের পঠনপাঠন ও পরিকাঠামোর আরও উন্নতি হবে। সেই সঙ্গে কেন্দ্রীয় গ্রান্ডও বেশি পাওয়া যাবে।
Advertisement
কালনা মহকুমা সহ আশেপাশে কোনও গভর্নর্মেন্ট ডিগ্রি কলেজ ছিল না। ২০১৩ সালে তৃণমূল কংগ্রেস সরকারের উদ্যোগে কালনা মুরাগাছা গ্রামে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কালনা-১ অনুমোদন পায়। ছয় একর জায়গা জুড়ে গ্রাম্য পরিবেশে গড়ে ওঠে এই কলেজ। ২০১৫ সালে কলেজের পঠনপাঠন শুরু হয়। শুরু থেকেই স্থায়ী অধ্যক্ষ ও অধ্যাপক নিয়োগ করা হয়। এই কলেজ তৈরিতে মন্ত্রী স্বপন দেবনাথেও অবদান রয়েছে। 
এই কলেজে পঠনপাঠন ছাড়াও বিনামূল্যে বৃত্তিমূলক প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। শুরুতে ছাত্রছাত্রী কম থাকলেও বর্তমানে পড়ুয়ার সংখ্যা বেড়েছে। গত ৪ ও ৫ ডিসেম্বর ন্যাকের এক প্রতিনিধি দল কলেজে আসে। তাঁরা কলেজের পঠনপাঠন সহ অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখেন। শুক্রবার ন্যাকের পক্ষ থেকে কলেজে ‘এ’ গ্রেড উন্নীত হওয়ার শংসাপত্র এসে পৌঁছায়। 
কলেজ অধ্যক্ষ কৃষ্ণেন্দু দত্ত বলেন, খুব অল্প সময়ে কলেজের পড়াশুনার মান সহ পরিকাঠামো পরিবেশ বিষয়ে আমরা অনেকটাই উন্নতি করতে পেরেছি। তারই ফলশ্রুতি হিসাবে ন্যাকের পক্ষ থেকে এই কলেজকে ‘এ’ গ্রেড দেওয়া হয়েছে। রা঩জ্যে নতুনভাবে গড়ে উঠা ৩৫টি সরকারি কলেজের মধ্যে আমাদের কলেজই ন্যাকের ‘এ’ গ্রেড পেয়েছে। এতে কলেজের পঠনপাঠান আরও উন্নত হবে। কেন্দ্রীয় গ্রান্ড পেতে সুবিধা হবে। 
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, এই কলেজ স্থাপনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কৃতজ্ঞ। কলেজের জমি পেতে মানুষের দুয়ারে ঘুরেছি। কালনা মহকুমা সহ আশেপাশের মধ্যে একমাত্র মুরাগাছা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ। আজ ন্যাকের ‘এ’ গ্রেডের তকমা কলেজের মুকুটে নতুন পালক সংযোজিত হল। 
সম্পর্কিত সংবাদ