Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

তারকার দ্যুতি

দুবাইয়ে এক অনুষ্ঠানে গিয়েছেন শাহরুখ খান। সেখানে অভিনেতার সঙ্গে দেখা করলেন ‘স্কুইড গেম’ খ্যাত দক্ষিণ কোরিয়ার অভিনেতা লি জুং জে।

তারকার  দ্যুতি
  • ২০ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

দুবাইয়ে এক অনুষ্ঠানে গিয়েছেন শাহরুখ খান। সেখানে অভিনেতার সঙ্গে দেখা করলেন ‘স্কুইড গেম’ খ্যাত দক্ষিণ কোরিয়ার অভিনেতা লি জুং জে। দুই তারকার সেলফি বর্তমানে ট্রেন্ডিং সমাজমাধ্যমে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সম্মানিত।’ বিশ্বজুড়ে দুই তারকার অনুরাগী সংখ্যা কম নয়। ফলে দুই তারকাকে একফ্রেমে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। এই মুহূর্তে ‘কিং’ ছবি নিয়ে ব্যস্ত শাহরুখ। এই ছবির হাত ধরে তাঁর মেয়ে সুহানা খানের ডেবিউ হবে বড়পর্দায়। আবার, অভিনেতার জন্মদিন উপলক্ষ্যে বিশেষ ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হচ্ছে দেশজুড়ে। তাঁর জনপ্রিয় বেশ কয়েকটি ছবি দেখানো হবে সেখানে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ