Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দুরন্ত ডেভিড, সহজ জয়ে সুপার সিক্সে ইস্ট বেঙ্গল

ঘরোয়া লিগের সুপার সিক্সে পৌঁছল ইস্ট বেঙ্গল। শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে কালীঘাট মিলন সঙ্ঘকে ৩-১ ব্যবধানে হারিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে মশাল বাহিনী।

দুরন্ত ডেভিড, সহজ জয়ে সুপার সিক্সে ইস্ট বেঙ্গল
  • ৩০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইস্ট বেঙ্গল-৩                 :                   কালীঘাট এমএস-১
(ডেভিড, গুইতে, শ্যামল)                                (দেবদত্ত)

Advertisement

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগের সুপার সিক্সে পৌঁছল ইস্ট বেঙ্গল। শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে কালীঘাট মিলন সঙ্ঘকে ৩-১ ব্যবধানে হারিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে মশাল বাহিনী। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২৩।  তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা  সুরুচি সঙ্ঘও কলকাতা কাস্টমস শেষ ম্যাচে তিন পয়েন্ট পেলেও সর্বাধিক ২২ পয়েন্টে পৌঁছবে। উল্লেখ্য, ইস্ট বেঙ্গল ছাড়া ইতিমধ্যেই সুপার সিক্সের স্লট পাকা করেছে পুলিস এসি। তৃতীয় স্থান নিয়ে লড়াই জোরদার। এদিন লাল-হলুদ ব্রিগেডের হয়ে জাল কাঁপালেন ডেভিড, গুইতে ও শ্যামল বেসরা। কালীঘাট এমএসের একমাত্র গোলদাতা দেবদত্ত। ১০ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৯ পয়েন্ট। 
গ্রুপের  শেষ ম্যাচে কোনও ঝুঁকি নিতে চাননি লাল-হলুদ কোচ বিনো। সিনিয়র দলের ছয় ফুটবলারকে প্রথম একাদশে রেখে দল সাজিয়েছিলেন তিনি। ফলে ম্যাচের শুরু থেকেই প্রধান্য ছিল মশাল বাহিনীর। তবে কাঙ্ক্ষিত লিগ পেতে সময় লাগল ২৫ মিনিট। বিষ্ণু ফলস দেওয়ার পর ডেভিডের সামনে গোলমুখ খুলে যায়। জাল কাঁপাতে ভুল হয়নি মিজো তরুণের (১-০)। ৩২ মিনিটে কালীঘাট এসএসকে সমতায় ফেরানোর সুযোগ খোয়ান বিদ্যানন্দ সিং। বিরতির পর আক্রমণের চাপ বাড়ায় লাল-হলুদ ব্রিগেড। ৫৩ মিনিটেই ব্যবধান বাড়ান গুইতে। বাঁ পায়ের দুরন্ত ড্রপ ভলিতে তাঁর লক্ষ্যভেদ (২-০)। ঘরোয়া লিগের পর এবার সিনিয়র দলে সুযোগ পেতে মরিয়া তিনি। ৬৮ মিনিটে পেনাল্টি পায় কালীঘাটের এমএস। স্পটকিক থেকে বল জালে পাঠাতে ভুল করেননি সুপার-সাব দেবদত্ত (২-১)। অন্তিম পর্বে দূরপাল্লার শটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পোঁতেন শ্যামল বেসরা(৩-১)। 
ইস্ট বেঙ্গল: দেবজিৎ, সোনাম (চাকু), প্রভাত, জোসেফ, শ্যামল, তন্ময় (সঞ্জয়), শৌভিক, বিষ্ণু, সায়ন (আশিক), আমান (গুইতে), ডেভিড (এডমুন্ড)। 

Advertisement
সম্পর্কিত সংবাদ