Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সমালোচনার মুখে পড়ে বল ফেরত নিচ্ছে ‘ডিউক’

ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলা হয় ডিউক বলে। ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও ব্যবহার হচ্ছে এই বল

সমালোচনার মুখে পড়ে বল ফেরত নিচ্ছে ‘ডিউক’
  • ১৯ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

লন্ডন: ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলা হয় ডিউক বলে। ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও ব্যবহার হচ্ছে এই বল। তবে শেষ তিনটি টেস্টে অভিযোগ উঠেছে, ডিউক বল দ্রুত নরম হয়ে যাচ্ছে। ৩০ ওভারের পরে তা আর খেলার উপযুক্ত থাকছে না। ফলে বোলারদের যেমন বল গ্রিপ করতে অসুবিধা হচ্ছে, তেমনই শট নিয়ে গিয়ে মুশকিলে পড়ছেন ব্যাটসম্যানরা। লর্ডস টেস্টের দ্বিতীয় দিন ডিউক বল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ভারত অধিনায়ক শুভমান গিল। তাঁকে সমর্থন করেছেন প্রাক্তন ইংলিশ পেসার স্ট্রুয়ার্ট ব্রড। ধারাভাষ্যকার নাসির হুসেন, দীনেশ কার্তিকরাও বলের সমালোচনা করেন। এর পরেই নড়েচড়ে বসে ডিউক বলের প্রস্তুতকারক সংস্থা ‘ব্রিটিশ ক্রিকেট বল লিমিটেড’। সংস্থার কর্ণধার জানিয়েছেন, ‘চলতি ভারত-ইংল্যান্ড সিরিজের জন্য আমরা যত বল সরবরাহ করেছি, ইতিমধ্যেই তা ফেরত নেওয়া হচ্ছে। সেগুলির গুণগত মান পরীক্ষা হবে। দরকার হলে সেই বল বদলে আরও উন্নত মানের ডিউক পাঠানো হবে।’ উল্লেখ্য, গত তিন বছর ধরেই টেস্ট ও কাউন্টি ক্রিকেটে ডিউক বল নিয়ে অভিযোগ উঠছে। তা সত্ত্বেও টনক নড়েনি সে দেশের ক্রিকেট বোর্ডের।

Advertisement
সম্পর্কিত সংবাদ