Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

কোর্টরুমে দ্বৈরথ

কোর্টরুমে মুখোমুখি দুই জলি। ‘জলি এলএলবি ৩’ ছবিতে অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসির দ্বৈরথের সাক্ষী থাকবেন দর্শক।

কোর্টরুমে দ্বৈরথ
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কোর্টরুমে মুখোমুখি দুই জলি। ‘জলি এলএলবি ৩’ ছবিতে অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসির দ্বৈরথের সাক্ষী থাকবেন দর্শক। সোমবার ছবির প্রথম লুক প্রকাশ্যে এল। তারপরই আগ্রহ বেড়েছে অনুরাগীমহলে। কে আসল জলি, তা নিয়ে যে অক্ষয় ও আরশাদের মধ্যে জমজমাট ধুন্ধুমার হবে, তা নিয়ে সংশয় নেই। পোস্টার দেখেই, তা সহজে অনুমেয়। কিন্তু কোন পথে সেই লড়াই হবে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শক মহলে। দুই অভিনেতাই মোশন পোস্টারটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। নির্মাতাদের তরফে জানানো হয়েছে, আজ, মঙ্গলবার ছবির প্রথম টিজার মুক্তি পেতে চলেছে। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষে মুক্তি পাবে এই সিনেমা। গত বছরই জানা গিয়েছিল, আগের দু’বারের জলি এবার এক ছবিতে কাজ করবেন। অবশেষে মুক্তি পেল প্রথম লুক।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ