Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নিম্নচাপের জের, আজ থেকে ফের বাড়বে বৃষ্টিপাত

আজ বুধবার রাজ্যের উপকূল লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলে বেশি পড়বে বলে আবহাওয়াবিদরা মনে করছেন।

নিম্নচাপের জের, আজ থেকে ফের বাড়বে বৃষ্টিপাত
  • ১২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ বুধবার রাজ্যের উপকূল লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলে বেশি পড়বে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। আগামী কয়েকদিন দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। আজ বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টির ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়েছে, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর জেলার কোনো কোনো জায়গায়। আজ ভারী বৃষ্টির ‘হলুদ’ সতর্কতা থাকছে কলকাতা ও হাওড়া, হুগলি, বাঁকুড়া ও জেলার জন্য। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পূর্ব বর্ধমান ও নদীয়া জেলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, নিম্নচাপটির গতিপ্রকৃতির দিকে নজর রাখা হচ্ছে। আপাতত মনে করা হচ্ছে, আগের নিম্নচাপগুলির মতো এটির প্রভাবে ওড়িশায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ