Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দোতলা বাড়ির মালিকের অ্যাকাউন্টে আবাসের টাকা

দোতলা বাড়ির মালিকের অ্যাকাউন্টে আবাসের টাকা
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বালুরঘাট: দোতলা বাড়ির মালিক। অথচ তাঁর অ্যাকাউন্টে ঢুকল বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা। বিষয়টি প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানালেন গ্রামবাসীরা।দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের ডুমইর এলাকার এমন ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। প্রশাসন ও স্থানীয় সূত্রে খবর, ডুমইর গ্রামের বাসিন্দা খগেন পালের আগে মাটির বাড়ি ছিল। সেই বাড়ি অর্ধেক ভেঙে দোতলা করেছেন। তাঁর  অ্যাকাউন্টেই এবার আবাসের ৬০ হাজার টাকা ঢুকেছে। দফায় দফায় সমীক্ষা, কড়াকড়ির পরও এমন ঘটনা কেন, সেই প্রশ্ন তুলছেন বাসিন্দারা। জেলার আবাস যোজনার নোডাল অফিসার সঞ্জয় পণ্ডিত বলেন, বিষয়টি খোঁজ না নিয়ে বিস্তারিত বলতে পারব না। এমন হয়ে থাকলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
Advertisement
খগেন পালের ছেলে প্রতাপের দাবি, আমাদের মাটির বাড়ি ছিল। সেটা ভেঙে দোতলা করা হয়েছে। মাটির বাড়িতেও থাকি। আবাসের টাকা দিয়ে বাড়ি তৈরি করব।
ডুমইর গ্রামের বাসিন্দা তৃণমূল কৃষান খেত মজদুরের অঞ্চল সভাপতি জীতেন দেবনাথ বলেন, খগেন পাল আবাসের টাকা পেয়েছেন দেখে আমরা অবাক। তাঁর দোতলা বাড়ি রয়েছে। আমি সহ গ্রামের অনেকে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছি। এই টাকা গ্রামের অন্য কোনও গরিব মানুষ পেলে ভালো হতো।
সম্পর্কিত সংবাদ