সংবাদদাতা, ঘাটাল: শিক্ষা ব্যবস্থার উন্নতির দাবিতে সরব হলেন পশ্চিম মেদিনীপুর জেলার হাই স্কুলগুলির প্রধান শিক্ষক-শিক্ষিকারা। রবিবার দাসপুর-২ ব্লকের গৌরা-সোনামুই কুঞ্জবিহারী আদর্শ শিক্ষায়তনে ‘অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস’-এর পঞ্চম বার্ষিক জেলা সম্মেলন ছিল। সেখানেই তাঁরা এনিয়ে সরব হন। তাঁরা জানান, বেসরকারি স্কুলগুলির দিকে ঝোঁক ক্রমবর্ধমান, উল্টো দিকে সরকার পোষিত স্কুলগুলিতে পড়ানোর ঝোঁক কমে যাচ্ছে। শিক্ষার্থীদের সুষম শিক্ষার সুযোগ দেওয়ার লক্ষ্যে সরকারি স্কুলগুলির পরিকাঠামোগত উন্নতি ও পর্যাপ্ত বরাদ্দের প্রয়োজন।
Advertisement
সংগঠনের জেলা সম্পাদক ভূপালপ্রসাদ চক্রবর্তী বলেন, জেলার বহু স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকা সম্মেলেন উপস্থিত ছিলেন। সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকাতার স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের অধ্যক্ষ স্বামী জ্ঞানালোকানন্দ মহারাজ।



