Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দাসপুরে কিশোরীর শ্লীলতাহানিতে দোষী সাব্যস্ত প্রৌঢ়

দাসপুরে কিশোরীর শ্লীলতাহানিতে দোষী সাব্যস্ত প্রৌঢ়
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: ১১ বছরের কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় এক প্রৌঢ় দোষী সাব্যস্ত হল। দিলীপ সাউ ওরফে বাবলু নামে ওই প্রৌঢ়ের বাড়ি দাসপুর থানার জোৎভগবান এলাকায়। মঙ্গলবার ঘাটালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ময়ূখ মুখোপাধ্যায় তাকে দোষী সাব্যস্ত করেন। সরকারি আইনজীবী মনোরঞ্জন মণ্ডল বলেন, বুধবার বিচারক সাজা ঘোষণা করবেন।
Advertisement
আদালত সূত্রে খবর, ২০১৮ সালের এপ্রিল মাসে এঘটনা ঘটে। ৩ এপ্রিল সকালে ওই থানারই সিংহচক গ্রামের এক ছাত্রী জোৎভগবান হাইস্কুলে যাচ্ছিল। সেসময় সব্জি ব্যবসায়ী বাবলু স্কুলের প্রাচীরের পাশে ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে যৌন নিগ্রহ ও শ্লীলতাহানি করে। ওই ছাত্রীর চিৎকার শুনে স্থানীয় এক মহিলা তাকে উদ্ধার করেন। পরে তাকে হাসপাতালেও ভর্তি করতে হয়।
সেসময় মেয়েটির বাবা ভিনরাজ্যে ছিলেন। তিনি ফিরে এসে দাসপুর থানায় লিখিত অভিযোগ করেন। তারই ভিত্তিতে বাবলু গ্রেপ্তার হয়। আইনজীবী দিলীপ দাস জানান, ওই মামলায় ১৪জন সাক্ষী ছিল। আদালত সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে বাবলুকে দোষী সাব্যস্ত করেছে।
সম্পর্কিত সংবাদ