বিশেষ সংবাদদাতা, ইম্ফল: ফের মণিপুরে বাজেয়াপ্ত মাদক। ইম্ফল পশ্চিম জেলার নিউ কিথেলমানবি থেকে ৫৭ কেজিরও বেশি ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল পুলিস। যার বাজার মূল্য ২২ কোটি টাকা। এই ঘটনায় নওয়াজ শরিফ (৩৪) নামে এক ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত থৌবাল জেলার বাসিন্দা। পুলিস জানিয়েছে, মোট ৫৭.২৮৫ কেজি মেথামফেটামিন বা ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্রের খবর, এই মাদক সামগ্রীগুলি জঙ্গল এলাকা দিয়ে মায়ানমার থেকে মণিপুরের চুড়াচাঁদপুরের সীমান্তবর্তী এলাকায় পাচার করা হচ্ছিল।



