Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাইকেলে করে বাংলাদেশে নেশার ট্যাবলেট পাচারের ছক

সাইকেলে করে বাংলাদেশে নেশার ট্যাবলেট পাচারের ছক
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: সাইকেলে লুকিয়ে বাংলাদেশে নেশার ওষুধ পাচারের চেষ্টা রুখে দিল হিলি থানার পুলিস। তারা তিন হাজার পিস নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। এর বাজার মূল্য এক লক্ষ টাকার বেশি। পাশাপাশি, আরও ১২০ বোতল নিষিদ্ধ কাফ সিরাফ উদ্ধার হয়েছে। ঘটনায় হিলি থানার পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম শুভ সরকার। তার বাড়ি হিলি থানার পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের বানোরা গ্রামে। সোমবার ধৃতকে বালুরঘাট জেলা আদালতে তুললে বিচারক তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনায় আর কারা জড়িত, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। আইসি শীর্ষেন্দু দাস বলেন,বাংলাদেশে ট্যাবলেট ও কাফ সিরাপ পাচারের আগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। পুলিস সূত্রে খবর, সোমবার ভোররাতে ওই যুবক হিলি শ্মশানের কাছে লুকিয়ে ছিল। সে ব্যাগ সহ সাইকেল নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করার পর তল্লাশি চালিয়ে প্রচুর নেশার ট্যাবলেট সহ ১২০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ওই যুবক নেশার ট্যাবলেট ভিনজেলা থেকে এক পাচারকারীর মাধ্যমে এনেছিল। সেই সামগ্রী বাংলাদেশের এক পাচারকারীর হাতে তুলে দেওয়ার কথা ছিল। 

Advertisement

হিলি সীমান্ত পাচারের মূল করিডর। ওই সীমান্ত দিয়ে নিষিদ্ধ কাফ সিরাপের পাশাপাশি অনেক কিছুই পাচার হচ্ছে। সম্প্রতি, ওই সীমান্ত দিয়ে নেশার ট্যাবলেট পাচার শুরু হয়েছে। ভারত থেকে যে দামে ওই নেশার ট্যাবলেটগুলি কেনা হচ্ছে, বাংলাদেশের তা দুই বা তিনগুণ বেশি টাকা পাচ্ছে পাচারকারীরা। তাই তারা জেলা ও ভিনরাজ্য থেকে ওই ট্যাবলেট এনে বাংলাদেশে পাচার করছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ