নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবিলম্বে দেশজুড়ে বেআইনি ই-ফার্মাসি বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানাল ওষুধের দোকানদারদের শীর্ষ সংগঠন অল ইন্ডিয়া অর্গানাইজেশন অব কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (এআইওসিডি)। তাদের বক্তব্য, এক মিনিটেরও কম সময়ে একটি ই-কমার্স প্ল্যাটফর্মের ‘স্বঘোষিত চিকিৎসকরা ক্রেতাদের জন্য অ্যান্টিবায়োটিক লেখা প্রেসক্রিপশন ইস্যু করছেন। তাও আবার যে অ্যান্টিবায়োটিক ওষুধগুলি ক্রেতারা ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে বিনা প্রেসক্রিপশনে কিনতে চাইছিলেন, সেগুলিই লেখা হচ্ছে। সম্প্রতি একটি সর্বভারতীয় গণমাধ্যমে এই সংক্রান্ত স্টিং অপারেশনের খবর ফাঁস হয়েছে। দেশের সাড়ে ১২ লক্ষ ওষুধের দোকানদারদের সংগঠন এআইওসিডির বক্তব্য, এই ধরনের বেআইনি কাজ চলতে থাকলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বাড়বে। রোগীদের স্বাস্থ্য মারাত্মকভাবে বিপন্ন হবে। অবিলম্বে বেআইনি ই-ফার্মাসিগুলি বন্ধ করার পাশাপাশি জিএসআর ৮১৭ এবং ২২০ তুলে দেওয়ার দাবি জানিয়েছে তারা। গত কয়েক বছর ধরে এআইওসিডির সঙ্গে ই-ফার্মাসিগুলির সংঘাত চলছে। এগুলি চালুর পর থেকে খুচরো এবং পাইকারি ওষুধ ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দোকানদারদের তরফ থেকে এআইওসিডি’র উপর চাপ বাড়ছে। ওষুধের দোকানদারদের এই



