Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইংলিশবাজারে ফের বিপুল মাদক বাজেয়াপ্ত, ধৃতদের মধ্যে এক মহিলা মণিপুরের

সম্প্রতি মালদহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল মাদক বাজেয়াপ্ত করেছে পুলিস। পাকড়াও করা হয়েছে মাদক পাচারকারীদের। বুধবার ইংলিশবাজারে ৬০ লক্ষ টাকার হেরোইন বাজেয়াপ্ত করল পুলিস।

ইংলিশবাজারে ফের বিপুল মাদক বাজেয়াপ্ত, ধৃতদের মধ্যে এক মহিলা মণিপুরের
  • ২ জুলাই, ২০২৫ ১৩:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: সম্প্রতি মালদহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল মাদক বাজেয়াপ্ত করেছে পুলিস। পাকড়াও করা হয়েছে মাদক পাচারকারীদের। এবার ইংলিশবাজারে ৬০ লক্ষ টাকার হেরোইন বাজেয়াপ্ত করল পুলিস। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। ধৃতদের একজন মহিলাও রয়েছেন। ধৃতদের নাম সোফিয়া বিবি, মাসিদুর রহমান ও আলিউন সেখ। সোফিয়া মণিপুরের বাসিন্দা। বাকি দুই পাচারকারী মালদহের বাসিন্দা।

Advertisement

পুলিস সূত্রে খবর, কলকাতা পুলিসের এসটিএফের তরফে আন্তঃরাজ্য মাদক পাচারের একটি খবর যায় মালদহ জেলা পুলিসের কাছে। সেই খবরের ভিত্তিতে রাজ্য পুলিসের এসটিএফ, মালদহ জেলা পুলিসের ক্রাইম মনিটরিং টিম ও ইংলিশবাজার থানার পুলিস অপারেশনে নামে। শহরের রথবাড়ি এলাকায় তারা একটি লাল রঙের সন্দেহজনক গাড়ি থামিয়ে তল্লাশি চালায়। সেই সময় উদ্ধার হয় ৪৬০ গ্রাম হেরোইন। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। ধৃতদের জেরা করে এই মাদক পাচার চক্রের শিকড়ের সন্ধান চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ