Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হেরোইন সহ মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও এক

বাংলাদেশে পাচারের আগে হেরোইন সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করল পুলিস

হেরোইন সহ মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও এক
  • ৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: বাংলাদেশে পাচারের আগে হেরোইন সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করল পুলিস। সোমবার রাতে লালগোলা থানার দেওয়ানসরাই পঞ্চায়েতের সিতেশনগর শিরপাড়া মোড় এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতের নাম হাসানুর জামাল। বাড়ি লালগোলা থানার নতুন নলডহরি। ধৃতকে সাতদিনের পুলিসি হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার বহরমপুরে মাদক সংক্রান্ত বিশেষ আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের নির্দেশ দেন। ভগবানগোলা এসডিপিও বিমান হালদার বলেন, সোর্স মারফত খবর ছিল, সিতেশনগর দিয়ে সীমান্তের দিকে মাদকদ্রব্য পাচার হবে। খবর অনুযায়ী শিরপাড়া মোড় এলাকায় নাকা তল্লাশি শুরু হয়। মধ্যরাতে একটি বাইকে দুই কারবারি সীমান্তের দিকে যাচ্ছিল। কিছুটা দূর থেকে পুলিস দেখেই বাইকে ঘুরিয়ে প্রচন্ড গতিতে পালানোর চেষ্টা চেষ্টা করলে পিছনের আরোহী পড়ে যায়। তাকে আটক করে তল্লাশি চালানোর সময় তার কাছে থাকা প্যাকেট থেকে ২৯৭ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়। তবে বাইক চালক কারবারি পালাতে সক্ষম হয়। তার খোঁজ চলছে। বাজেয়াপ্ত হেরোইনের বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। 

Advertisement

অন্যদিকে, ওইদিন রাতে রাজ্য পুলিসের এসটিএফ এবং ফরাক্কা থানার পুলিস নিউ ফরাক্কা ১২ নম্বর জাতীয় সড়কে যৌথ অভিযান চালিয়ে এক মহিলা সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম মহম্মদ জিয়াউওর রহমান এবং সাজেদা বিবি। জিয়াউরের বাড়ি মালদার কালিয়াচক এবং সাজেদার বাড়ি নদীয়ার চাকদা। ধৃতদের কাছ থেকে মোট ৭৬০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। ফরাক্কার এসডিপিও সেখ সামসুদ্দিন বলেন, ব্রাউন সুগার মালদহ থেকে নদীয়ায় নিয়ে যাচ্ছিল বলে ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে। মাদক কারবারের সঙ্গে আরও কে বা কারা যুক্ত রয়েছে সেই দিকটি তদন্ত করে দেখা হচ্ছে।  -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ