Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

খারাপ রাস্তা সম্পর্কে অভিযোগ জানাতে বিধানসভায় ‘ড্রপ বক্স’

বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে পূর্তদপ্তরের হাতে থাকা একটি রাস্তা নিয়ে প্রশ্ন আসে। তার উত্তরও দেন দপ্তরের মন্ত্রী পুলক রায়।

খারাপ রাস্তা সম্পর্কে অভিযোগ জানাতে বিধানসভায় ‘ড্রপ বক্স’
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে পূর্তদপ্তরের হাতে থাকা একটি রাস্তা নিয়ে প্রশ্ন আসে। তার উত্তরও দেন দপ্তরের মন্ত্রী পুলক রায়। সেই সময় অতিরিক্ত প্রশ্নে নিজ নিজ এলাকার রাস্তার বিষয়ে জানতে চান শাসক-বিরোধী নির্বিশেষে একাধিক বিধায়ক। অনেক ক্ষেত্রে পূর্তদপ্তরের হাতে না থাকা রাস্তার বিষয়েও জানতে চান বিধায়করা। তখন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভায় একটি ‘ড্রপ বক্স’ বসানোর নির্দেশ দেন। নিজেদের এলাকার রাস্তা সংক্রান্ত অভিযোগ সেখানে জানাতে পারবেন বিধায়করা। আজ, বৃহস্পতিবার থেকে এই ‘ড্রপ বক্স’ বিধানসভায় থাকবে বলে জানা গিয়েছে।  

Advertisement

এটাই অবশ্য প্রথম নয়। আগেও রাস্তা খারাপের অভিযোগ জানাতে বিধানসভায় ‘ড্রপ বক্স’ রাখা হয়েছিল। সেবার মাত্র একজন বিধায়ক একটি অভিযোগ জমা করেছিলেন বলে জানা গিয়েছে। বিধায়কদের এই অনাগ্রহের কথা জানিয়েছেন স্বয়ং অধ্যক্ষও। এই পরিস্থিতিতে আগামী দু’দিনের মধ্যে এই বাক্সে নিজ নিজ এলাকার রাস্তা সংক্রান্ত অভিযোগ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। দু’দিন পর পূর্তদপ্তরের আধিকারিকরা অভিযোগগুলি সংগ্রহ করবেন। পূর্ত ছাড়াও পঞ্চায়েত, সেচ, পশ্চিমাঞ্চল উন্নয়ন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরও রাস্তা তৈরি ও দেখভাল করে। সেই মতো অভিযোগগুলি যাচাই করে সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠানোর দ্বায়িত্বও পূর্তদপ্তরের আধিকারিকদের উপরেই বর্তাবে বলে মনে করছে প্রশাসনিক মহল। আজ, বৃহস্পতিবার থেকেই ‘ড্রপ বক্স’ থাকবে বলে জানিয়ে দিয়েছেন পূর্তমন্ত্রী পুলক রায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ