Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

সাজ বিলাস

হাতে সময় দু’মাসেরও কম। পুজোর শপিং ধীরে ধীরে শুরু করছে বাঙালি। মনের মতো শাড়ি তো অবশ্যই চাই।

সাজ বিলাস
  • ২২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• হাতে সময় দু’মাসেরও কম। পুজোর শপিং ধীরে ধীরে শুরু করছে বাঙালি। মনের মতো শাড়ি তো অবশ্যই চাই। তবেই তো শারদসুন্দরী হয়ে ওঠা সম্ভব। চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য দু’টি ভিন্ন ধরনের শাড়ি বেছে নিয়েছেন। একটি পিচ রঙের প্যাস্টেল শেড। পুজোর যে কোনো দিন সকালে এমন হালকা শাড়ি পরতে পারেন। এছাড়া সারা বছর কর্পোরেট মিটিং হোক বা কোনো ঘরোয়া অনুষ্ঠান, এমন শাড়ি ভালো মানাবে। সাদা রঙের ডিজাইনার ব্লাউজ পরেছেন শ্রীমা। খোলা চুলের স্টাইল তাঁর পছন্দ। এর সঙ্গে কস্টিউম জুয়েলারি  টিম আপ করেছেন। শ্রীমার অন্য শাড়িটি একটি ডিজাইনার পিস। নীল এবং উজ্জ্বল কমলা রঙের কম্বিনেশন। বর্ডারে বিশেষত্ব রয়েছে। ঘন জারদৌসি কাজ দিয়ে হাইলাইট করা হয়েছে। এর সঙ্গে রয়েছে নেটের তৈরি ডিজাইনার ব্লাউজ। ছোট্ট টিপ যেন মায়া তৈরি করেছে। নবমীর রাতে এমন একটি জমকালো শাড়ি পরে আপনি নজরকাড়া হয়ে উঠতে পারেন। পুজোয় কোন শাড়ি পরবেন, তা নিয়ে বহু দিন ধরেই পরিকল্পনা চলতে থাকে। সকালের জন্য সুতির শাড়ি আদর্শ। আর রাতের সাজে তসর, সিল্কের মতো ফ্যাব্রিক পছন্দ করেন অনেকেই। যে ধরনের শাড়ি নিজে সামলাতে পারবেন, তেমন শাড়ি দিয়েই স্টাইল তৈরি করুন। ব্যক্তিত্ব যেন পোশাককে ছাপিয়ে না যায়, সেটা খেয়াল রাখবেন।

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য  

Advertisement
সম্পর্কিত সংবাদ