Bartaman Logo
১০ জুন, ২০২৬

পাকিস্তানের হয়ে চরবৃত্তি! গ্রেপ্তার ডিআরডিও-র গেস্ট হাউজ ম্যানেজার

ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র অন্দরে পাক গুপ্তচর! তার মাধ্যমে আইএসআইয়ের হাতে চলে গিয়েছে নানা গুরুত্বপূর্ণ তথ্য। এমনই চাঞ্চল্যকর দাবি রাজস্থান সিআইডির।

পাকিস্তানের হয়ে চরবৃত্তি! গ্রেপ্তার ডিআরডিও-র গেস্ট হাউজ ম্যানেজার
  • ১৩ আগস্ট, ২০২৫ ১৮:০৮
Prefer us on Google

জয়সলমের (রাজস্থান): ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র অন্দরে পাক গুপ্তচর! তার মাধ্যমে আইএসআইয়ের হাতে চলে গিয়েছে নানা গুরুত্বপূর্ণ তথ্য। এমনই চাঞ্চল্যকর দাবি রাজস্থান সিআইডির। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের এক যুবককে। ধৃতের নাম মহেন্দ্র প্রসাদ। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার (ডিআরডিও) জয়সলমের গেস্ট হাউজে চুক্তিভিত্তিক ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি। মঙ্গলবার মহেন্দ্রকে গ্রেপ্তার করেছে সিআইডি। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল বলে দাবি তদন্তকারীদের।

Advertisement

রাজস্থান পুলিসের আইজি সিআইডি (নিরাপত্তা) ডক্টর বিষ্ণুকান্ত জানিয়েছেন, আসন্ন স্বাধীনতা দিবসের কথা মাথায় রেখে রাজস্থানজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ড যাতে না ঘটে, সে দিকে কড়া নজর রাখা হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানও চলছে কোনও বিদেশি শক্তি যাতে সন্ত্রাসবাদী কাজ না চালাতে পারে। সেই সূত্রেই মহেন্দ্র প্রসাদের গুপ্তচরবৃত্তির বিষয়টি তদন্তকারীদের নজরে আসে। বুধবার ধৃতকে আদালতে পেশ করা হবে। তাঁকে হেফাজতে নিয়ে আরও নানা তথ্য জানার চেষ্টা করবেন তদন্তকারীরা।
আদতে উত্তরাখণ্ডের আলমোড়ার পালিয়ুনের বাসিন্দা মহেন্দ্র। জয়সলমেরের চন্দন ফিল্ড ফায়ারিং রেঞ্জে ডিআরডিও গেস্ট হাউজে চুক্তিভিত্তিতে ম্যানেজার হিসেবে কাজ করতেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। ফায়ারিং রেঞ্জে ক্ষেপণাস্ত্র এবং নানা অস্ত্র পরীক্ষার জন্য প্রায়শই ডিআরডিও-র বিজ্ঞানী ও ভারতীয় সেনার আধিকারিকরা পরিদর্শনে আসেন। তাঁদের সম্পর্কে পাক হ্যান্ডলরকে তথ্য পাচার করেছেন ধৃত ব্যক্তি। কবে থেকে তিনি পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করছেন এবং কে তাঁকে এই কাজে লাগিয়েছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। বিভিন্ন নিরাপত্তা সংস্থা যৌথভাবে মহেন্দ্রকে জিজ্ঞাসাবাদ করছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ