Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

৪৫ হাজার জাতিগত শংসাপত্র নিয়ে সন্দেহ

সন্দেহের তালিকায় ৪৫ হাজার ৩৬৭টি জাতিগত শংসাপত্র। ২০১১ সাল থেকে ইস্যু হওয়া প্রতিটি জাতিগত শংসাপত্র নতুনভাবে যাচাইয়ের কাজ শুরু করেছিল রাজ্য।

৪৫ হাজার জাতিগত  শংসাপত্র নিয়ে সন্দেহ
  • ৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্দেহের তালিকায় ৪৫ হাজার ৩৬৭টি জাতিগত শংসাপত্র। ২০১১ সাল থেকে ইস্যু হওয়া প্রতিটি জাতিগত শংসাপত্র নতুনভাবে যাচাইয়ের কাজ শুরু করেছিল রাজ্য। প্রায় দুমাসের এই প্রক্রিয়ায় এখনো পর্যন্ত ১ লক্ষ ২২ হাজার ১১৭টি শংসাপত্রের পুনর্যাচাই শেষ হয়েছে। তার মধ্যে ৪৫ হাজারের বেশি শংসাপত্র নিয়ে প্রশ্ন উঠেছে। যাঁদের নামে এই শংসাপত্র এবার শুনানিতে তাঁদের ডাকা হবে। সূত্রের খবর, তাঁরা অযোগ্য প্রমাণিত হলে শংসাপত্রগুলি বাতিল করা হবে। এখনো পর্যন্ত যাচাই হওয়া শংসাপত্রের মধ্যে প্রায় ৬২.৮ শতাংশ (৭৬,৭৫০টি) বৈধ বলে চিহ্নিত হয়েছে। ইতিমধ্যে বাতিলও হয়েছে বেশকিছু সার্টিফিকেট। নথি সবচেয়ে বেশি বাতিল হয়েছে পূর্ব বর্ধমান, কোচবিহার, উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ