Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আইন নিজের হাতে তুলে নেবেন না, বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জায়গায় তৃণমূল জনপ্রতিনিধিদের অফিস বা ডেরা থেকে বিপুল পরিমাণ সরকারি জিনিসপত্র উদ্ধার হচ্ছে।

আইন নিজের হাতে তুলে নেবেন না, বার্তা মুখ্যমন্ত্রীর
  • ২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জায়গায় তৃণমূল জনপ্রতিনিধিদের অফিস বা ডেরা থেকে বিপুল পরিমাণ সরকারি জিনিসপত্র উদ্ধার হচ্ছে। কখনও উদ্ধার হচ্ছে ত্রাণের ত্রিপল, কম্বল, কখনও বালতি, মায় ফুটবলও। এসব দৃশ্য সামনে আসার পর ক্ষোভ বাড়ছে আম জনতার মধ্যে। এই অবস্থায় রাজ্যবাসীর প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আবেদন, ‘কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। এসব উদ্ধার করতে পুলিশকে সবরকম সহযোগিতা করুন। সরকারের উপর ভরসা রাখুন।’ তিনি আরও বলেন, ‘এক্ষেত্রে জনগণকে আমি মুখ্যমন্ত্রী হিসাবে অনুরোধ করব, অভিযোগ দিন, আমরা ব্যবস্থা নেব এবং নিচ্ছি। কারণ, এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ