Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অপশক্তির কাছে মাথা নত নয়, প্রতিষ্ঠা দিবসে বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

দেশজুড়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে আমজনতা। রাজ্যেও ফেস্টিভ মুডে আট থেকে আশি।

অপশক্তির কাছে মাথা নত নয়, প্রতিষ্ঠা দিবসে বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
  • ১ জানুয়ারি, ২০২৬ ১৩:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশজুড়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে আমজনতা। রাজ্যেও ফেস্টিভ মুডে আট থেকে আশি। একদিকে যেমন ইংরেজি ক্যালেন্ডারে আজ, বছরের প্রথম দিন, নববর্ষ। তেমনই অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আজ। আর সেই প্রতিষ্ঠা দিবসেই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সে তিনি লিখেছেন, ‘মা-মাটি-মানুষের সেবার লক্ষ্যে ১৯৯৮ সালের আজকের দিনে তৃণমূল কংগ্রেসের পথচলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথের মূল দিশারি দেশমাতৃকার সম্মান, বাংলার উন্নয়ন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা। আজও আমাদের দলের প্রতিটি কর্মী-সমর্থক এই লক্ষ্যে অবিচল এবং অঙ্গীকারবদ্ধ। তাঁদের নিরলস প্রচেষ্টা ও আত্মত্যাগকে আমি বিনম্র চিত্তে সম্মান ও শ্রদ্ধা জানাই। আপনাদের অকুন্ঠ সমর্থনকে পাথেয় করেই বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের জন্য লড়াইয়ে অবিচল আমরা। কোনও রকম অপশক্তির কাছে মাথা নত নয়, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে।’

Advertisement

চলতি বছরেই রাজ্যে বিধানসভার ভোট। একদিকে বিজেপির অপপ্রচার ও অপরদিকে এসআইআর করে ভোটারের নাম বাদের চক্রান্ত। দুইয়ের বিরুদ্ধেই লড়ছে তৃণমূল। সেই লড়াই আরও জোরদার করতে হবে বলেই বার্তা দিয়েছেন মমতা। একইভাবে গণতন্ত্র রক্ষায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে অঙ্গীকার বদ্ধ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানুষের পাশে দাঁড়িয়ে, তাঁদের গণতান্ত্রিক কণ্ঠকে রক্ষা করার কথা বলেছেন অভিষেক। বাংলা-বিরোধী জমিদারদের বিরুদ্ধে লড়াই আরও তীব্র করার ডাক দিয়েছেন তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ