Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

শীঘ্রই চুক্তি করবে ইজরায়েল-ইরান, বিস্ফোরক দাবি ট্রাম্পের

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষবিরতির নেপথ্যে তিনিই। একইভাবে খুব শীঘ্রই ইজরায়েল ও ইরান শান্তির পথে ফিরবে। রবিবার এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম এশিয়ার দীর্ঘ দিনের অশান্তির অচিরেই সমাধান হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

শীঘ্রই চুক্তি করবে ইজরায়েল-ইরান, বিস্ফোরক দাবি ট্রাম্পের
  • ১৫ জুন, ২০২৫ ২০:০৬
Prefer us on Google

ওয়াশিংটন, ১৫ জুলাই: ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষবিরতির নেপথ্যে তিনিই। একইভাবে খুব শীঘ্রই ইজরায়েল ও ইরান শান্তির পথে ফিরবে। রবিবার এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম এশিয়ার দীর্ঘ দিনের অশান্তির অচিরেই সমাধান হবে বলেও মন্তব্য করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবে বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছে।

Advertisement

ট্রাম্প এমন সময়ে এই দাবি করলেন যখন যুদ্ধ বন্ধের কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। বরং উত্তেজনা ক্রমশ চড়ছে। গতকাল রাত থেকে আজ ভোরেও চলেছে ইজরায়েল ও ইরানের হামলা-পাল্টা হামলা। শুক্রবার রাতে হামলার জেরে মৃত্যু হয়েছে মোট ৬৬ জনের। এরমধ্যেই ইরানেরই ৬০ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার রাতে ইরানকে লক্ষ্য করে একের পর এক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইজরায়েল। যার জেরে প্রায় ৬০ জনের মৃত্যু হয়। ইরানের দাবি, মৃতদের মধ্যে ২৯ জন শিশুও রয়েছে। তবে এই হামলার পাল্টা জবাব দিয়েছে তেহরানও। ইরানের হানার জেরে ইজরায়েলে ৬ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, শনিবার রাতে ইরান ইজরায়েলকে নিশানা করে কয়েক ডজন ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। যার মধ্যে একটি মিসাইল হাফিয়ার কাছে তামারা শহরে আঘাত হানে। যার জেরে ৪ মহিলার মৃত্যু হয়। এছাড়াও, রবিবার ভোরের দিকেও আরও একদফায় ইরানের তরফে মিসাইল আক্রমণ চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ