Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

অনুশীলনে ফিরলেন ডোকু

অনুশীলনের মাঝপথে শ্বাসকষ্ট হওয়ায় বুধবার পুরোদমে ট্রেনিং করতে পারেননি জেরেমি ডোকু।

অনুশীলনে ফিরলেন ডোকু
  • ১২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রেনটন: অনুশীলনের মাঝপথে শ্বাসকষ্ট হওয়ায় বুধবার পুরোদমে ট্রেনিং করতে পারেননি জেরেমি ডোকু। দলের উইং হাফকে নিয়ে বেশ চিন্তায় ছিল বেলজিয়াম টিম ম্যানেজমেন্ট। তবে এদিন অনুশীলনে ফিরেলেন বেলজিয়ান তারকা। ক্লাব ফুটবলে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে বেশ নজর কেড়েছেন ডোকু। বেলজিয়াম স্কোয়াডে অন্যতম বড় ভরসা তিনি। দেশের হয়ে ৪২ টি ম্যাচে ৭টি লক্ষ্যভেদও রয়েছে তাঁর। এদিন তিনি বলেছেন, ‘আমি এখন পুরোপুরি সুস্থ। অনুশীলনে গা ঘামাতে বা খেলতে বিন্দুমাত্র অসুবিধা নেই। দেশের জার্সিতে নিজেকে নিংড়ে দিতে চাই।’ উল্লেখ্য, সোমবার মিশরের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করছে টিনটিনের দেশ। ম্যানেজমেন্টের ধারণা, ডোকুর খেলতে অসুবিধা হবে না। তবে ডিফেন্ডার জেনো দেবাস্তকে নিয়ে অনিশ্চয়তা থাকছেই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ