Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিজের চেম্বারেই সিলিং ভেঙে জখম হলেন চিকিৎসক

অল্পের জন্য প্রাণে রক্ষা। চেম্বারের সিলিংয়ের একাংশ ভেঙে পড়ে জখম হলেন এক চিকিৎসক। আহতের নাম ডাক্তার সন্দীপ বন্দ্যোপাধ্যায় (৪৬)।

নিজের চেম্বারেই সিলিং ভেঙে জখম হলেন চিকিৎসক
  • ৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অল্পের জন্য প্রাণে রক্ষা। চেম্বারের সিলিংয়ের একাংশ ভেঙে পড়ে জখম হলেন এক চিকিৎসক। আহতের নাম ডাক্তার সন্দীপ বন্দ্যোপাধ্যায় (৪৬)। জোড়াসাঁকো থানা এলাকার মহাত্মা গান্ধী রোডের বাসিন্দা তিনি। বাড়ির একতলাতেই তাঁর চেম্বার রয়েছে। শুক্রবার রাতে রোগী দেখা শেষ করে চেম্বারেই বসেছিলেন চিকিৎসক। আচমকাই সিলিংয়ের একাংশ ভেঙে পড়ে। হাত ও কোমরে চোট পান তিনি। আর জি কর মেডিক্যাল কলেজে পাঠানো হয় ওই চিকিৎসককে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ