Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডেঙ্গু নিয়ে মাথাব্যথা, ইসলামপুরে রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা

ডেঙ্গু নিয়ে মাথাব্যথা, ইসলামপুরে রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ডোমকল: ইসলামপুরের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ক্রমশ মাথাব্যথা বাড়ছে প্রশাসনের। রানিনগর-১ ব্লকে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৯৩জন। এখনও ডেঙ্গু পজিটিভ রয়েছেন ব্লকের ৪৩জন। এই অবস্থায় ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখতে ইসলামপুরে এলেন রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা। সোমবার তাঁরা ইসলামপুর হাসপাতাল ও আশপাশের ডেঙ্গুর হটস্পট এলাকাগুলি পরিদর্শন করেন। হাসপাতালে বিভিন্ন রোগীর সঙ্গে কথা বলার পাশাপাশি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তাঁরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন ওই টিমে ছিলেন ভেক্টর বর্ন ডিজিজের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত ভট্টাচার্য, ডেপুটি সিএমওএইচ পার্থ গুপ্ত সহ আরও কয়েকজন।
Advertisement
সম্পর্কিত সংবাদ