Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডাম্পারে ধাক্কা মেরে কন্টেনার চালকের মৃত্যু

ডাম্পারে ধাক্কা মেরে কন্টেনার চালকের মৃত্যু
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: রাতের জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি হলেন একজন। ডাম্পারের পিছনে ধাক্কা মেরে মৃত্যু হল মাল বোঝাই কন্টেনার চালকের। মঙ্গলবার ভোরে পথ দুর্ঘটনাটি ঘটে ইটাহারের চৌরঙ্গী মোড় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সিরাজুল শেখ(৪৬)। বাড়ি মুর্শিদাবাদ জেলার কান্দি থানার কুমরাই এলাকায়। এদিন ভোরে প্যাকেট জাত দুধ নিয়ে শিলিগুড়ি অভিমুখে যাচ্ছিল গাড়িটি। ইটাহারের চৌরঙ্গী মোড় সংলগ্ন এলাকায় সামনে থাকা ডাম্পার হঠাৎ ব্রেক করে। এরপর পিছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে স্বজোরে ধাক্কা মারে কন্টেনারটি। ঘটনায় কন্টেনারের কেবিনে চাপা পড়ে যান চালক। তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে ইটাহার থানার পুলিস ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এরপর পুলিস কিছুক্ষণের চেষ্টায় দুমরে মুচরে যাওয়া কন্টেনারের কেবিন থেকে চালককে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসক সিরাজুলকে মৃত ঘোষণা করেন। পুলিস মৃতের পরিজনকে খবর দিয়ে দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যালের মর্গে পাঠায়। পুলিস জানিয়েছে, মঙ্গলবার দুপুরে মৃত দেহ ময়নাতদন্তের পর পরিজনের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি কন্টেনার ও ডাম্পারটিকে থানায় নিয়ে যায় পুলিস। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ঘন কুয়াশার ফলে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ